হোম > খেলা > ক্রিকেট

রোহিতের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতব, জয় শাহর প্রতিজ্ঞা

হার্দিক পান্ডিয়ার কাছে মুম্বাই ইন্ডিয়ানসের নেতৃত্ব হারিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও রোহিত শর্মা অধিনায়কত্ব করবেন কিনা সেটি নিয়ে ছিল শঙ্কা। এ বছরের শুরুতে ফেরার আগে লম্বা সময় ভারতের হয়ে সংক্ষিপ্ত সংস্করণের এ ক্রিকেটে দেখা যায়নি তাঁকে। তবে সব শঙ্কা উড়িয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আগেভাগে জানিয়ে দিল, রোহিতে নেতৃত্বে মার্কিন মুলুকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত। 

 ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে আর কোনো আইসিসি শিরোপা জেতা হয়নি ভারতের। গত বছর নিজেদের মাটিতে রোহিতের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে ওঠে হারে অস্ট্রেলিয়ার কাছে। এরপরও অবশ্য যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁর ওপরে আস্থা রাখছে বিসিসিআই। সেটিই জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। 

আজ থেকে রাজকোটে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। এই টেস্টের আগে পাল্টানো হয়েছে এই স্টেডিয়ামের নাম। স্বরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম পাল্টে রাখা হচ্ছে নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়াম। গতকাল এই নাম পাল্টানোর অনুষ্ঠানে এসেছিলেন জয় শাহ। সেখানেই তিনি বলেছেন, ‘২০২৩ বিশ্বকাপে আমরা টানা ১০ জয় পেলেও ফাইনালে জিততে পারিনি, তবে হৃদয় জিতেছি। আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই যে, বার্বাডোসে রোহিত শর্মার নেতৃত্বে আমরা শিরোপা উঁচিয়ে ধরতে পারব।’

বিশ্বকাপের আগে যাদের বিপক্ষে খেলে প্রস্তুতি সারবে বাংলাদেশ

ইংল্যান্ড দলে ডাক পেলেন বিপিএল খেলা এই ক্রিকেটার

বাংলাদেশের কাছে বিধ্বস্ত পাকিস্তান কি বাবরের নেতৃত্বে ফিরবে

আইপিএলে লজ্জার হারের পর ভারতীয় বোর্ডের শাস্তি পেলেন কামিন্স

আলিসের হ্যাট্রটিকের দিনে রবিনের সেঞ্চুরি

‘ভারত-অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট খেলেই পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ’

পাকিস্তানকে হারানোর পর আইসিসির কাছ থেকে পুরস্কার পেলেন শান্ত

বিসিবির নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন যাঁরা

‘ধুলোয় মিশে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট, বাংলাদেশ-জিম্বাবুয়ে সবার কাছেই হারে তারা’

শান্ত বলছেন, বাংলাদেশ আরও ওপরের দিকে উঠবে