হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের মাঝপথে হঠাৎ কী হলো নিউজিল্যান্ড পেসারের

ক্রীড়া ডেস্ক    

নিউজিল্যান্ড সেমিতে পৌঁছালে ম্যাট হেনরি আবারও দলের সঙ্গে যোগ দেবেন। ছবি : ইএসপিএন ক্রিকইনফো

পারিবারিক কারণে সাময়িকভাবে বিশ্বকাপ মিশন থেকে বিরতি নিচ্ছেন নিউজিল্যান্ডের নির্ভরযোগ্য পেসার ম্যাট হেনরি। শুক্রবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচটি খেলেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। মূলত দ্বিতীয় সন্তানের পৃথিবীতে আসার মুহূর্তে স্ত্রী হলির পাশে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন এই ডানহাতি পেসার।

হেনরির এই সিদ্ধান্তে বোলিং আক্রমণে কিছুটা শূন্যতা তৈরি হলেও বিষয়টিকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে কিউই ম্যানেজমেন্ট। প্রধান কোচ রব ওয়াল্টার হেনরির এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, ‘ম্যাট এবং হলির দ্বিতীয় সন্তানের আগমনের খবরে আমরা সবাই ভীষণ আনন্দিত। এটি একটি পরিবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা তাদের জন্য শুভকামনা জানাচ্ছি।’

কোচ আরও আশাবাদ ব্যক্ত করেছেন যে, নিউজিল্যান্ড যদি টুর্নামেন্টের শেষ চারে পৌঁছাতে পারে, তবে ম্যাট হেনরি আবারও দলের সঙ্গে যোগ দেবেন। বর্তমানে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানে থাকলেও সেমির টিকিট নিশ্চিত করতে আজ ইংল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই কেন উইলিয়ামসনদের।

ইংল্যান্ডকে হারালে সরাসরি সেমিফাইনাল নিশ্চিত হবে কিউইদের। কিন্তু কোনো কারণে আজ হারলে, তাদের তাকিয়ে থাকতে হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচের দিকে। বর্তমানে ১ পয়েন্ট থাকা পাকিস্তান যদি লঙ্কানদের হারায়, তবে তাদের পয়েন্টও হবে ৩। সে ক্ষেত্রে নেট রান রেটের হিসেবে নির্ধারিত হবে কোন দল যাবে শেষ চারে।

ইংল্যান্ডের জয়ে টিকে থাকল পাকিস্তান

আরও একবার শূন্য রানে আউট হয়ে বাটলারের বিব্রতকর রেকর্ড

বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি

ভারতের বিপক্ষে ‘প্রথম ফাইনালের’ অপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজ

‘গোটা দুনিয়া অভিষেককে ফর্মে ফেরানোর চেষ্টা করেছে’

‘ভারত বিশ্বকাপ না জিতলে গম্ভীরের চাকরি শেষ’

বিশ্বকাপ থেকে বাদ পড়ে ক্ষমা চাইলেন লঙ্কান অধিনায়ক

আমিরকে এবার ধুয়ে দিলেন অশ্বিন

ভারত ম্যাচে রাজার বিরল রেকর্ড, কোহলিকে ছাড়িয়ে বহু দূর জিম্বাবুয়ের এই ক্রিকেটার

আফগানিস্তানে গিয়েও কাজ করতে আপত্তি নেই আফগান কোচের