হোম > খেলা > ক্রিকেট

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার জেসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৯ জুলাই শ্রীলঙ্কায় শুরু হচ্ছে নারী এশিয়া কাপ। এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) রেখেছে বাংলাদেশের এক আম্পায়ারকেই।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এশিয়া কাপে আম্পায়ার হিসেবে থাকার ব্যাপারটি নিশ্চিত করেছেন জেসি নিজেই। পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, স্বপ্ন সত্যি হলো। উইমেন্স এশিয়া কাপ ২০২৪ (শ্রীলঙ্কা) এ নতুন মিশন শুরু হবে। আমি জানাতে করতে পেরে আনন্দিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে ১৮ থেকে ২৮ জুলাই শ্রীলঙ্কায় ২০২৪ নারী এশিয়া কাপের দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছে। সবাই দোয়া করবেন। আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।’

কিছুদিন আগে প্রথমবারের মতো পাঁচ বাংলাদেশি নারী আম্পায়ারকে ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত করে আইসিসি। এর মধ্যে জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানী সরকার ও চম্পা চাকমাকে আম্পায়ার এবং সুপ্রিয়া রানী দাসকে ম্যাচ রেফারি হিসেবে যুক্ত করা হয়। 

দুটি গ্রুপে ৮টি দল নিয়ে ১৯ জুলাই শ্রীলঙ্কায় শুরু হবে নারী এশিয়া কাপ। শেষ হবে ২৮ জুলাই। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ দল। তাদের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে আছে ভারত, নেপাল, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ১৬ জুলাই শ্রীলঙ্কায় যাবেন নিগার সুলতানা জ্যোতিরা।

‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’

নির্বাচন যাতে স্বচ্ছ হয়, সবাইকে কঠোর বার্তা দিয়েছি: তামিম

পাকিস্তানকে ধবলধোলাইয়ের বোনাসের টাকা দিয়ে কী হবে, জানালেন তামিম

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর অধিনায়কত্ব হারাচ্ছেন পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান সিরিজ জিতেও কেন অসন্তুষ্ট সালাহ উদ্দীন

লিটন-রিজওয়ানের তর্কের আসল খবর জানালেন পাকিস্তানি কোচ

পল্লবীর শিশু ধর্ষণের ঘটনার বিচার দাবি তামিম-শান্তদের

আইপিএল খেলার যোগ্য হলেন আমির, ভারত খেলাবে তো

‘অধিনায়কত্ব আমাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছিল’

জাকেরের সেঞ্চুরির দিনে হৃদয়ের ব্যাটিং-ঝড়