হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি

ক্রীড়া ডেস্ক    

গত নভেম্বরে নিজেদের মাঠে ভারতকে হারায় বাংলাদেশ। ফাইল ছবি

নতুন হাওয়া বইতে শুরু করেছে বাংলাদেশ ফুটবলে। গত এক বছরে উন্নতির গ্রাফটা বেড়েছে চোখে পড়ার মতো। এরই মধ্যে দক্ষিণ এশিয়ার দলগুলোর সমীহ আদায় করে নিয়েছে বাংলাদেশ। উন্নতি করতে থাকা দলটি এরই মধ্যে ফিফার নজর কেড়েছে।

ফুটবলে বাংলাদেশের উত্থানের পেছনে বড় অবদান একঝাঁক প্রবাসী ফুটবলারের। হামজা চৌধুরী, সোমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদরা যোগ দেওয়ায় আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী দলটি। এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে না পারলেও দলীয় পারফরম্যান্সে ভক্তদের হৃদয় কেড়েছে হাভিয়ের কাবরেরার দল।

বাছাইপর্বের প্রথম ম্যাচে গত বছরের মার্চে ভারতের মাঠে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। নিজেদের মাঠে ঠিকই ভারতকে হারিয়ে দেয় তারা। গত নভেম্বরে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শেখ মোরসালিনের একমাত্র গোলে প্রতিবেশী দেশটির বিপক্ষে তুলে নেয় পূর্ণ তিন পয়েন্ট। এ ছাড়া হংকং, সিঙ্গাপুরের বিপক্ষেও দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে রাকিব, হামজারা। বাছাইপর্ব থেকে বাদ পড়লেও জয়ের লক্ষ্যেই আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের মাঠে শেষ ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ।

বদলে যাওয়া এক দল নিয়ে ভক্তরা এখন নিজেদের দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভাবতে শুরু করেছে। বাংলাদেশ কি সত্যিই এখন দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি–ভক্তদের উদ্দেশ্যে এমন প্রশ্নই ছুড়ে দিয়েছে ফিফা। নিজেদের ফেসবুক পেজে বাংলাদেশ দলের একটি ছবি পোস্ট করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ক্যাপশনে লিখেছে, ‘দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?’

সঙ্গে বাংলাদেশের পতাকা জুড়ে দিয়েছে ফিফা। সেই পোস্টের কমেন্ট বক্সে নিজেদের দল নিয়ে আশার কথা শোনাচ্ছেন ভক্তরা। অনেকে আবার ফিফার এই পোস্টকে রিচ বাড়ানোর কৌশল হিসেবেও দেখছেন। তবে আর যাই হোক–গত এক বছরে বাংলাদেশ ফুটবলের যে উন্নতি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।

ইংল্যান্ডের জয়ে টিকে থাকল পাকিস্তান

আরও একবার শূন্য রানে আউট হয়ে বাটলারের বিব্রতকর রেকর্ড

ভারতের বিপক্ষে ‘প্রথম ফাইনালের’ অপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপের মাঝপথে হঠাৎ কী হলো নিউজিল্যান্ড পেসারের

‘গোটা দুনিয়া অভিষেককে ফর্মে ফেরানোর চেষ্টা করেছে’

‘ভারত বিশ্বকাপ না জিতলে গম্ভীরের চাকরি শেষ’

বিশ্বকাপ থেকে বাদ পড়ে ক্ষমা চাইলেন লঙ্কান অধিনায়ক

আমিরকে এবার ধুয়ে দিলেন অশ্বিন

ভারত ম্যাচে রাজার বিরল রেকর্ড, কোহলিকে ছাড়িয়ে বহু দূর জিম্বাবুয়ের এই ক্রিকেটার

আফগানিস্তানে গিয়েও কাজ করতে আপত্তি নেই আফগান কোচের