হোম > খেলা > ক্রিকেট

মাথায় আঘাত পেয়ে সিরিজ শেষ জাকেরের

আজকের পত্রিকা ডেস্ক­

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হয়ে গেল জাকের আলী অনিকের। ছবি: আজকের পত্রিকা

মাথায় আঘাত পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন জাকের আলী অনিক। তাঁর (জাকের) পরিবর্তে দলে নেওয়া হয়েছে মাহিদুল ইসলাম অংকনকে। অভিষেকের অপেক্ষায় থাকা অংকনকে নেওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

চট্টগ্রামে গতকাল ব্যাটিং অনুশীলন করতে গিয়ে জাকের মাথায় ব্যথা পেয়েছেন বলে বিসিবি জানিয়েছে। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান আজ বলেন, ‘গতকাল (রবিবার) অনুশীলনে ব্যাটিংয়ের সময় জাকের আলী কনকাশনে আক্রান্ত হন। তার কনকাশনের ইতিহাস রয়েছে এবং কিছু উপসর্গও দেখা গেছে এরই মধ্যে। আগের কনকাশন রেকর্ডের ভিত্তিতে সেরে উঠতে তার কিছুটা সময় লাগতে পারে। পর্যবেক্ষণের ভিত্তিতে তাকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে।’

ঢাকা বিভাগের ক্রিকেটার অঙ্কন এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪৩টি। ৩০.৬৯ গড়ে করেছেন ১৯৩৪ রান। ৩ সেঞ্চুরি করেছেন লাল বলের ক্রিকেটে। চলতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) একমাত্র ইনিংসে সিলেট বিভাগের বিপক্ষে ১১৮ রান করেছিলেন।

জাকের বাদ পড়ায় মাহিদুল ইসলাম অঙ্কনকে দক্ষিণ আফ্রিকা সিরিজে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছবি: ফাইল ছবি

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে জাকের প্রথম ইনিংসে ২ রান করলেও দ্বিতীয় ইনিংসে ৫৮ রান করেন জাকের। মোসাদ্দেক হোসেনের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে ৮ নম্বরে নেমে ফিফটি করেন জাকের। মেহেদী হাসান মিরাজের সঙ্গে সপ্তম উইকেটে ১৩২ রানের জুটি গড়তে অবদান রাখেন। যা প্রোটিয়াদের বিপক্ষে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা বাংলাদেশের জন্য সিরিজে সমতায় ফেরানোর লড়াই।

বাংলাদেশ সিরিজ বাদ দিয়ে পিএসএলে কোচিং করাবেন নিউজিল্যান্ডের দুই কোচ

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল পাকিস্তান

মোস্তাফিজ বাদ পড়ায় আইপিএলে কপাল খুলল জিম্বাবুয়ের ক্রিকেটারের

বাংলাদেশের নতুন লক্ষ্য, ৩২ ওভারে করতে হবে ২৪৩

মিরপুরে আঘাত পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার

শিলাবৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

দুটি ভিন্ন ঘটনা, তবু ম্যাথুস-সালমান যেন দাঁড়িয়ে এক বিন্দুতে...

পাকিস্তানকে সিরিজ হারাতে বাংলাদেশের চাই ২৭৫

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক, নিয়ম কী বলছে

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় বিপাকে ভারতীয় মালিকানাধীন দল