হোম > খেলা > ক্রিকেট

সিরিজের মাঝপথে বাংলাদেশ দলে নাসুম

ক্রীড়া ডেস্ক    

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। ছবি: বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে নাসুমকে ওয়ানডে দলে নেওয়ার কথা। তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলটা হয়ে গেল ১৭ সদস্যের। নাসুম যোগ দেওয়াতে স্পিন আক্রমণটা একটু শক্তিশালী হয়েছে। তাঁর সঙ্গে আছেন আরেক বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। দুই বাঁহাতি স্পিনারের সঙ্গে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও লেগস্পিনার রিশাদ হোসেন আছেন। খণ্ডকালীন স্পিনার হিসেবে সাইফ হাসান ও শামীম হোসেন পাটোয়ারীও কার্যকরী হতে পারেন। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

২০২১ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর ৬২ ম্যাচ খেলেছেন নাসুম। যার মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৪ ম্যাচ খেলেছেন। এই সংস্করণে তাঁর উইকেট ৪৬। ১৮ ওয়ানডেতে ৪.৪৮ ইকোনমিতে নিয়েছেন ১৬ উইকেট। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ২১ ও ২৩ অক্টোবর। এই দুই ম্যাচই মিরপুরে বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে।

বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে অবস্থান করছে। যদি উইন্ডিজকে মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ধবলধোলাই করতে পারে, তাহলে ৯ নম্বরে উঠবে মিরাজ-নাসুমদের দল। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে সেরা ৯ নম্বরের মধ্যে থাকলে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। কারণ, আয়োজক দক্ষিণ আফ্রিকা বর্তমানে ৬ নম্বরে অবস্থান করছে।

৪ বছর পর জাতীয় দলে মোসাদ্দেক, বাদ আফিফ

পাকিস্তানকে কাঁপিয়ে লম্বা লাফ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের, এগোলেন শান্ত-তামিমও

সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা কমাল বিজেপি সরকার

এবার কোথায় ধরা খেল পাকিস্তান

অবশেষে স্বস্তির জয় পেল বাংলাদেশ

৬ সেঞ্চুরির দিনে ভেস্তে গেল সোহানের রেকর্ড ফিফটি

হতাশার মাঝে আইসিসির কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের মেয়েরা

ঢাকায় এসে বিসিবি নিয়ে কী তথ্য নিল আইসিসি

রানাকে পিটিয়ে রেকর্ড বইয়ে সোহান

সাকিব-তাসকিনদের শ্রীলঙ্কার লিগেও থাকছে আইপিএলের এই নিয়ম