হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়ায় কেমন চলছে বাংলাদেশের অনুশীলন

ক্রীড়া ডেস্ক    

অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: বিসিবি

অচেনা কন্ডিশন বলে কথা। বাংলাদেশ ক্রিকেট দল ডারউইনে আগেভাগে পৌঁছে কঠোর অনুশীলন করছে। কোচরা যা বলছেন, সেভাবেই অনুশীলন করছেন তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদরা।

ডারউইনে গতকাল প্রথম দিনের অনুশীলন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন তাইজুল ইসলাম। দীর্ঘ যাত্রাপথ শেষে পৌঁছানোর পর বাংলাদেশ দলকে সব রকম সুযোগ-সুবিধাও দেওয়া হয়েছে বিসিবির ভিডিও বার্তায় জানিয়েছিলেন তাইজুল। আজ দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করেছেন ফিল সিমন্সের শিষ্যরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ভিডিও বার্তায় দেখা গেছে, রৌদ্রোজ্জ্বল সকালে ব্যাট প্যাড নিয়ে ক্রিকেটাররা প্রস্তুত হচ্ছেন। অনেকেই মাঠে বসে বিশ্রাম নিচ্ছেন। সতীর্থদের সঙ্গে দিচ্ছেন আড্ডা।

বিসিবির ভিডিওর এক পর্যায়ে দেখা গেছে, গোল হয়ে দাঁড়িয়ে ক্রিকেটাররা মনোযোগ দিয়ে শুনছেন প্রধান কোচ সিমন্সের কথা। তাসকিন, তানজিদ তামিমরা এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়ে এসেছেন। তখন তাঁদের পরনে ছিল সানগ্লাস। তানজিদ তামিমের বিপক্ষে বোলিং করেছেন খালেদ আহমেদকেও। থ্রোয়াররা বল থ্রো করেছেন। তাইজুল ইসলাম, হাসান মাহমুদদেরও অনুশীলনে ব্যস্ত সময় দেখা গেছে।

ব্যাটিং অনুশীলন করছেন সাদমান ইসলাম। ছবি: বিসিবি

অনুশীলন নেটে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকেও ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। বোলিং করেছেন আশরাফুলও। সাদমান ইসলাম ব্যাটিংয়ে সময় দিয়েছেন। আশরাফুলের সঙ্গে তাইজুল-মুশফিককেও দেখা গেছে অনুশীলনে। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে নাহিদ রানা না থাকায় তাসকিন আহমেদকে নেতৃত্ব দিতে হবে পেস বোলিং আক্রমণে। তাসকিনের সঙ্গে পেস আক্রমণে আছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসানও।

ডারউইনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। ম্যাকেতে ২২ আগস্ট দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। আট ম্যাচে সাত জয়ে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবার ওপরে অস্ট্রেলিয়া। এই চক্রে চারে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ।

ম্যাচ শেষ হওয়ার আগেই নতুন কোচ পেল পাকিস্তান

‘দীর্ঘ একটা সময় বাংলাদেশের সেরা খেলোয়াড় ছিলেন সাকিব’

আমিরাতে হতে যাচ্ছে এশিয়া কাপ

পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটারদের পারফরম্যান্সে অসন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজ কোচ

এবার জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের মেয়েদের হার

বাংলাদেশ সিরিজ সামনে রেখে যেভাবে প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়া

যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে নিষিদ্ধ করল আইসিসি

ম্যাচসেরা হয়ে ছেলেকে নিয়ে রশিদ খানের আবেগঘন পোস্ট

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রথম দিনের অনুশীলন কেমন হলো