হোম > খেলা > ক্রিকেট

টেস্টে নতুন ইতিহাস গড়তে চলেছে জিম্বাবুয়ে-আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক    

বক্সিং-ডে ও নিউ ইয়ার টেস্ট খেলবে জিম্বাবুয়ে-আফগানিস্তান। ছবি: আবুধাবি ক্রিকেট

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে আফগানিস্তান। ২৮ বছর পর জিম্বাবুয়ে নিজেদের মাঠে খেলবে বক্সিং-ডে টেস্ট। বুলাওয়েতে ২৬ থেকে ৩০ ডিসেম্বর হবে প্রথম টেস্ট অর্থাৎ বক্সিং-ডে টেস্ট।

আফগানিস্তান-জিম্বাবুয়ে নিজেদের মধ্যে প্রথমবারের মতো আইকনিক বক্সিং-ডে টেস্ট খেলার নতুন ইতিহাসই গড়তে যাচ্ছে। জিম্বাবুয়ে একটি বক্সিং-ডে টেস্ট খেললেও আফগানিস্তান খেলবে প্রথমবার। জিম্বাবুয়েতে একমাত্র বক্সিং ডে টেস্ট হয়েছিল ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে। হারারেতে বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচটি হয়েছিল ড্র।

তা-ই নয়,২-৬ জানুয়ারি আফগানিস্তান ও জিম্বাবুয়ে খেলবে নিউ ইয়ার টেস্ট। এই ম্যাচটিও হবে বুলাওয়েতে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হবে হারারেতে। ৯, ১১ ও ১২ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।

বক্সিং-ডে টেস্ট ও নিউ ইয়ার টেস্ট প্রসঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান তাভেনগওয়া মুকুহলানি বলেছেন, ‘বক্সিংন–ডে এবং নববর্ষের টেস্ট ম্যাচগুলো হলো আইকনিক ক্রিকেট ম্যাচ, যা এই উৎসবের মৌসুমে ক্যালেন্ডারে যোগ করতে পেরে আমরা আনন্দিত। আমরা খেলাধুলার দীর্ঘ ইতিহাসের অন্যতম সেরা ঐতিহ্য রীতি উদ্‌যাপন করার অপেক্ষায় আছি।’

আফগানিস্তান ও জিম্বাবুয়ে আগে দুটি টেস্ট ম্যাচ খেলেছে। ২০২১ সালের আবুধাবিতে সেই সিরিজে, দুটি দলই একটি করে ম্যাচ জিতেছিল। সেই সঙ্গে ২৮টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি-খেলেছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মিরওয়াইস আশরাফ বলেছেন, ‘জিম্বাবুয়েতে তিন সংস্করণের সফর আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ ঘটনা। জিম্বাবুয়ের সঙ্গে আমাদের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। সেখানে খেলা সব সময়ই চ্যালেঞ্জিং। আমি বিশ্বাস করি আফগান আটলান আত্মবিশ্বাসের সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলা করবে।’

অস্ট্রেলিয়া সফরের আগে ছিটকে গেলেন নাহিদ রানা

সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল পাকিস্তান

রানার ঘটনাটা নিছকই একটা দুর্ঘটনা, বলছেন বিসিবি প্রধান নির্বাচক

‘বাংলাদেশ সিরিজ অস্ট্রেলিয়া হালকাভাবে নেয়নি’

মোস্তাফিজের পরিবর্তে কাকে নিল ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি

এশিয়ান গেমসে সুখবর পেল বাংলাদেশ

লর্ডসে ১৭ বছরের অপেক্ষা ফুরোচ্ছে বাংলাদেশের, মেয়েদেরও আতিথেয়তা দেবে ইংল্যান্ড

ভারত সিরিজে ভরাডুবির পর নেতৃত্ব ছাড়লেন আফগান ক্রিকেটার

বিশ্বকাপের ফরম্যাট বদলানোয় কী কী যুক্তি দেখাল আইসিসি

জিম্বাবুয়েতে ভরাডুবি হলেও অস্ট্রেলিয়ায় ভালো খেলবে বাংলাদেশ