হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়েকে ধবলধোলাই করে ক্ষতে প্রলেপ দিল ভারত

ক্রীড়া ডেস্ক    

শেষ ম্যাচে ৩৫ রানে জিতেছে সফরকারীরা। ছবি: ক্রিকইনফো

যুক্তরাজ্য সফরের দুঃস্মৃতি কি এত সহজে ভুলতে পারবে ভারত? আয়ারল্যান্ডে দুটি ও ইংল্যান্ডের মাটিতে চারটি টি-টোয়েন্টি হেরেছিল শ্রেয়াশ আইয়ারের দল। সেই দুঃস্মৃতি পুরোপুরি ভুলতে না পারলেও জিম্বাবুয়ের সফরে নিজেদের স্বভাবজাত পারফরম্যান্সে ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেওয়ার উপলক্ষ্য পেল ভারত।

টানা দুই টি-টোয়েন্টি জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল ভারত। শেষ ম্যাচটি তাই রূপ নিয়েছিল আনুষ্ঠানিকতায়। সেই ম্যাচটাতেও জয়ের ধারা অব্যাহত রাখল সফরকারীরা। ৩৫ রানের জয়ে জিম্বাবুয়েকে ধবলধোলাই করল তিনবারের চ্যাম্পিয়নরা। প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের পর সিরিজ জয়ের ম্যাচে ৯০ রানে জিতেছিল ভারত।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২১৯ রান করেছিল ভারত। আজ দুইশর কোটায় পৌঁছাতে না পারলেও বড় পুঁজি পেয়েছিল অতিথিরা। বৈভব সুর্যবংশীর ঝোড়ো ফিফটিতে স্কোরবোর্ড ১৯২ রান তুলেছিল ভারত। ৪৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮১ রান করেন এই ব্যাটার। ম্যাচ ও সিরিজসেরার পুরস্কার জিতেছেন সুর্যবংশী। এর আগে প্রথম ম্যাচে ১৯ বলে ৫০ ও দ্বিতীয় ম্যাচে ৯ বলে ২০ রান করেন। সব মিলিয়ে সিরিজটা দুর্দান্ত গেল তাঁর।

ভারতের পুঁজিতে ইশান কিশান ২৯, আইয়ার ২৭ ও রিংকু সিংয়ের অবদান ২৫ রান। জিম্বাবুয়ের হয়ে ৪১ রানে ২ উইকেট নেন ব্রাড ইভান্স।

বড় লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে জিম্বাবুয়ে গুটিয়ে গেছে ১৫৭ রানে। ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর আর লড়াই করতে পারেনি স্বাগতিকেরা। রায়ান বার্ল ৪৩ বলে ৫৪ রান করলেও সেটা কেবল হারের ব্যবধান কমাতেই যথেষ্ট ছিল। ১০০’র একটু ওপরে স্ট্রাইকরেটে ওয়েসলে মাধেভেরের ২৮ ও বেন কারানের ২০ রান ভারতের বোলারদের জন্য চিন্তার কারণ হতে পারেনি।

ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল মায়াঙ্ক যাদব। ২৯ রানে ৩ উইকেট নেন এই পেসার। ২ উইকেট নিলেও ৪ ওভারে ৪৫ রান দিয়ে তুলনামূলক খরুচে ছিলেন যশ ঠাকুর।

শ্রীলঙ্কার লিগে বাংলাদেশি ক্রিকেটারদের দারুণ দিন

সৌম্য-জাকেরের সঙ্গে ফিরলেন মুশফিক

শ্রীলঙ্কা সফরের আগে চোটে বিপর্যস্ত ভারত

সিংহাসন ফিরে পেল ভারত, বাংলাদেশের কী অবস্থা

বাংলাদেশ-ভারত সিরিজের কথা শুনলে এই ম্যাচটাই মনে পড়ে মিরাজের

জিম্বাবুয়েতে বাংলাদেশিদের আতিথেয়তা এখনো ভুলতে পারছেন না আশরাফুল

অস্ট্রেলিয়া সফরের আগে ছিটকে গেলেন নাহিদ রানা

সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল পাকিস্তান

রানার ঘটনাটা নিছকই একটা দুর্ঘটনা, বলছেন বিসিবি প্রধান নির্বাচক

‘বাংলাদেশ সিরিজ অস্ট্রেলিয়া হালকাভাবে নেয়নি’