হোম > খেলা > ক্রিকেট

‘ভারত-অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট খেলেই পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ’

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ছবি: এএফপি

পাকিস্তানকে হারানোর পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকদের খেলা দেখে রীতিমতো মুগ্ধ রমিজ রাজা, বাসিত আলী, আহমেদ শেহজাদের মতো সাবেক পাকিস্তানিরা। বাংলাদেশের ১০৪ রানের দাপুটে জয় দেখে ভারত-অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা করলেন বাসিত।

২৬৮ রানের লক্ষ্যে নেমে পাকিস্তানের গতকাল শেষ দিনের প্রথম দুই সেশন শেষে স্কোর ছিল ৩ উইকেটে ১১৬ রান। শেষ সেশনে হাতে ৭ উইকেট নিয়ে করতে হতো আরও ১৫২ রান। ৪৫ ওভারের হিসেবে রান রেট ছিল ৩.৩৮। বর্তমান ঘরানার টেস্টে তা অসম্ভব কিছু নয়। কিন্তু বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৪ রানে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল বাসিত বলেন, ‘বাংলাদেশের ১১ ক্রিকেটার যেভাবে মাঠে লড়ছিল, সেটা দেখে খুব ভালো লেগেছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের মতো দলগুলোও এভাবে দাপট দেখিয়ে খেলে।’

শান্তর অধিনায়কত্বেরও প্রশংসা করেছেন বাসিত। বাংলাদেশ অধিনায়ক যখন যাঁকে বোলিংয়ে এসেছেন, সেটাই কাজে লেগেছে। দ্বিতীয় উইকেটে দুই অভিষিক্ত আজান আওয়াইস-আব্দুল্লাহ ফজলের জমে যাওয়া জুটি আওয়াইসকে ফিরিয়ে ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। আর দুই ইনিংসে ফিফটি করা ফজলকে ফিরিয়ে পাকিস্তানের ইনিংসে ধসের সূচনা করেন তাইজুল ইসলাম। প্রথমে আম্পায়ার রিচার্ড কেটেলবোরো আউট না দিলেও রিভিউ নিয়ে উইকেট পেয়েছে বাংলাদেশ।

ফজলের বিদায়ে ৪৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে সফরকারীদের ইনিংসের ইতি টেনেছেন নাহিদ রানা। প্রথম ইনিংসে ১ উইকেট পাওয়া রানা দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের গতিতারকাকে শান্ত যে পরামর্শ দিয়েছেন, সেটা দারুণভাবে কাজে দিয়েছে। বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে বাসিত বলেন, ‘বাংলাদেশ দুই প্রান্তেই পেসার আনেনি। এক প্রান্তে পেসার আর অন্য প্রান্তে স্পিনার। তাইজুল ইসলাম নিজের অভিজ্ঞতার পূর্ণ ব্যবহার করেছে। সে যেভাবে আব্দুল্লাহ ফজলকে আউট করল যদিও আম্পায়ার আউট দেয়নি। সে ডানহাতি ব্যাটারদের জন্য খুব বিপজ্জনক।’

টেস্টে শান মাসুদ অধিনায়কত্ব করছেন ২০২৩ সাল থেকে। কিন্তু দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না। পাকিস্তানকে ১৫ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ১১টিতেই হেরেছে দল। মাসুদের নেতৃত্বের সমালোচনা করে রমিজের মতো মাসুদের নেতৃত্বের সমালোচনা করেছেন বাসিতও। নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘এজন্যই বলি শান মাসুদ অধিনায়কত্ব করার মতো ক্রিকেটার না। কেবল বানানোর জন্যই তাকে অধিনায়ক বানানো হয়েছে।’

মিরপুরে প্রথম টেস্ট শুরুর আগে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এগিয়ে ছিল পাকিস্তান। বাংলাদেশ ছিল পিছিয়ে। গতকাল মিরপুরে ১০৪ রানে জয়ের পর দুই ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এল বাংলাদেশ। শান্তর দলের সফলতার হার ৪৪.৪৪ শতাংশ। অন্যদিকে পাকিস্তান দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে। তাদের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ। ১৬ মে সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

আইপিএলে লজ্জার হারের পর ভারতীয় বোর্ডের শাস্তি পেলেন কামিন্স

আলিসের হ্যাট্রটিকের দিনে রবিনের সেঞ্চুরি

পাকিস্তানকে হারানোর পর আইসিসির কাছ থেকে পুরস্কার পেলেন শান্ত

বিসিবির নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন যাঁরা

‘ধুলোয় মিশে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট, বাংলাদেশ-জিম্বাবুয়ে সবার কাছেই হারে তারা’

শান্ত বলছেন, বাংলাদেশ আরও ওপরের দিকে উঠবে

রানাকে ইমরান খানের সঙ্গে তুলনা করলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার

বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেল বাংলাদেশ

‘বাংলাদেশের কাছে পাকিস্তানের হেরে যাওয়া ভীষণ লজ্জাজনক’