হোম > খেলা > ক্রিকেট

কোহলি-গম্ভীরদের কোন বিরল রেকর্ডে নাম লেখালেন পন্ত

দুর্ঘটনায় পড়ার প্রায় ১৫ মাস পর ২০২৪ আইপিএল দিয়ে পেশাদার ক্রিকেটে ফিরলেন ঋষভ পন্ত। ফিরেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়েই। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরতে না ফিরতেই নাম লেখালেন বিরাট কোহলি-গৌতম গম্ভীরদের রেকর্ডে।

পাঞ্জাব কিংসের বিপক্ষে চলতি সপ্তাহের শনিবার ফেরার ম্যাচটা অবশ্য রাঙানো হয়নি পন্তের। মুল্লানপুরের সেই ম্যাচে ১৩ বলে করেন ১৮ রান। পাঞ্জাব জেতে ৪ উইকেটে। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে আজ দিল্লি খেলছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। ম্যাচে টস করতে নেমেই নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। দিল্লির প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন পন্ত। আইপিএলে কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির প্রথম ক্রিকেটার হিসেবে ম্যাচের সেঞ্চুরির তালিকায় পন্তসহ আছেন ৭ ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জার্সিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন কোহলি। ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত ১৬ বছর আরসিবির হয়ে খেলেছেন ২৩৯ ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে প্রথম ১০০ ম্যাচ খেলেন গৌতম গম্ভীর।

২০১৬ সালে গুজরাট লায়নসের বিপক্ষে আইপিএলে অভিষেক হয় পন্তের। ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারের ফ্র্যাঞ্চাইজির নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। ৮ বছরের আইপিএল ক্যারিয়ারে করেছেন ২৮৫৬ রান। গড় ৩৪.৪১ ও স্ট্রাইকরেট ১৪৭.৯০। পন্তের শততম ম্যাচ খেলার কীর্তির দিন দিল্লি টস জিতে ফিল্ডিং নিয়েছে। প্রথমে ব্যাটিং পেয়ে রাজস্থান এখনো পর্যন্ত ১৬ ওভারে ৪ উইকেটে করেছে ১২৩ রান।

পন্তের পর দিল্লির হয়ে ৯৯ ম্যাচ খেলে দুইয়ে অমিত মিশ্র। দিল্লির হয়ে ম্যাচ খেলার তালিকায় তিন, চার ও পাচে আছেন শ্রেয়াস আইয়ার, ডেভিড ওয়ার্নার ও বীরেন্দর শেবাগ। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজির হয়ে আইয়ার, ওয়ার্নার ও শেবাগ খেলেন ৮৭,৮২ ও ৭৯ ম্যাচ। যার মধ্যে পন্তের সঙ্গে আজ খেলছেন ওয়ার্নার।

আইপিএলে নির্দিষ্ট কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে ১০০ ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার

সুরেশ রায়না (চেন্নাই) 
হরভজন সিং (মুম্বাই) 
বিরাট কোহলি (বেঙ্গালুরু) 
গৌতম গম্ভীর (কলকাতা) 
অজিঙ্কা রাহানে (রাজস্থান) 
ভুবনেশ্বর কুমার (হায়দরাবাদ) 
ঋষভ পন্ত (দিল্লি) 

‘আইপিএল নয়, টেস্ট ক্রিকেটই আমার প্রথম অগ্রাধিকার’

ফুটবল বিশ্বকাপের সময় জিম্বাবুয়ের বিপক্ষেও খেলবে বাংলাদেশ

ধোনির আইপিএল কি এভাবেই শেষ, কী বলছেন চেন্নাই অধিনায়ক

বাংলাদেশ সিরিজের পর বাদ রিজওয়ান

‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’

নির্বাচন যাতে স্বচ্ছ হয়, সবাইকে কঠোর বার্তা দিয়েছি: তামিম

পাকিস্তানকে ধবলধোলাইয়ের বোনাসের টাকা দিয়ে কী হবে, জানালেন তামিম

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর অধিনায়কত্ব হারাচ্ছেন পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান সিরিজ জিতেও কেন অসন্তুষ্ট সালাহ উদ্দীন

লিটন-রিজওয়ানের তর্কের আসল খবর জানালেন পাকিস্তানি কোচ