হোম > খেলা > ক্রিকেট

মিলারের সঙ্গে ভিডিও পোস্ট করায় ভারতীয় নারী ইনফ্লুয়েন্সারকে ধর্ষণের হুমকি

ক্রীড়া ডেস্ক    

ভক্ত-সমর্থকদের রোষানলে ডেভিড মিলারের সঙ্গে ছবিটি ডিলিট করতে বাধ্য হয়েছেন আরজে প্রিন্সি পারিখ। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে বেকায়দায় পড়েছে ভারত। শুধু তাই নয়, বাজে হারের পর দেশটির ভক্ত-সমর্থকদের রোষানলে পড়েছেন এক নারী ইনফ্লুয়েন্সার। মাত্রাটা এতই ভয়াবহ ছিল যে ডেভিড মিলারের সঙ্গে ছবিটি পর্যন্ত ডিলিট করতে বাধ্য হয়েছেন সেই নারী।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু ৩৫ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন মিলার। ভারত ১১১ রানে গুটিয়ে যাওয়ার পর মিলারের সঙ্গে আরজে প্রিন্সি পারিখ একটি ভিডিও পোস্ট করেছিলেন। প্রিন্সি লিখেছিলেন, ‘ডেভিড মিলার! কী দারুণ একজন খেলোয়াড়।’ ভিডিওর ভেতরে মজার ছলে লেখা ছিল, ‘আমি ভেবেছিলাম আমরা বন্ধু। ডেভিড।’ তবে বাজে হারের পর মিলার এখন ভারতের ভক্ত-সমর্থকদের কাছে ‘ভিলেন’ বনে গেছেন। যার পরিপ্রেক্ষিতে প্রিন্সিকে নেটিজেনরা ধর্ষণের হুমকি দিয়েছেন। এমনকি সেই নারী বডি শেমিংয়ের শিকার হয়েছেন। ভিডিওটি পোস্ট করার পর থেকে সামাজিক মাধ্যমে হেনস্তার শিকার হওয়ার পর ভিডিওটি ডিলিট করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেন সেই নারী ইনফ্লুয়েন্সার। হুমকির বিষয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন প্রিন্সি।

ভারতের বিপক্ষে ২০ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৫১ বলে ৯৭ রানের জুটি গড়েছিলেন মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। এই জুটিতেই মূলত ১৮৭ রানের বড় স্কোরের ভিত পায় দক্ষিণ আফ্রিকা। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা ৭৬ রানে জেতায় ম্যাচসেরা হয়েছিলেন মিলার। তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন ইরফান পাঠান। ভারতের সাবেক অলরাউন্ডার নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বলেন, ‘জসপ্রীত বুমরার তোপে শুরুতে ৩ উইকেট হারিয়ে যখন প্রোটিয়ারা ধুঁকছিল, তখন মিলার তার অভিজ্ঞতা দিয়ে ম্যাচ বের করেছে। মনে হচ্ছিল গত বিশ্বকাপের ফাইনালে না পারার আক্ষেপটা মিলার আহমেদাবাদেই মেটাতে চেয়েছে। ঠিক যখন দলের প্রয়োজন ছিল, তখনই সে ফিফটি করেছে।’

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হারের পর ভারতের নেট রানরেট -৩.৮০। প্রোটিয়াদের নেট রানরেট ‍+৩.৮০। আর গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ১০৭ রানে জেতায় উইন্ডিজের নেট রানরেট এখন ‍+৫.৩৫। বিপরীতে জিম্বাবুয়ের নেট রানরেট -৫.৩৫। গ্রুপ পর্বে এখন পর্যন্ত চারটি দলই একটি করে ম্যাচ খেলেছে। নেট রানরেট দেখেই বোঝা যাচ্ছে ভারতের সেমিফাইনালে ওঠার পথ কতটা কঠিন।

পাকিস্তানকে খাদের কিনারায় ঠেলে ইংল্যান্ডকে সেমিতে তুললেন ব্রুক

মার্চে মাদ্রাসা ক্রিকেট চালু করছে বিসিবি

‘সাকিবের ফাইল গেছে মন্ত্রণালয়ে, আমরা উৎসবমুখর থাকব’

আবারও বাংলাদেশের সাবেক কোচকে টেনে নিল আফগানিস্তান

ভারত এখন আরও কোণঠাসা

শচীনের ‘বিতর্কিত’ আউটের ২২ বছর পর নীরবতা ভাঙলেন কিংবদন্তি আম্পায়ার

ভারত শুধু সেমিফাইনাল না, ফাইনালেও খেলবে

আজও কি পাকিস্তানকে ডোবাবে বৃষ্টি

‘ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা’

বাংলাদেশকে ভারত-পাকিস্তানের গ্রুপে রেখে বিশ্বকাপের সূচি দিল আইসিসি