হোম > খেলা > ক্রিকেট

নির্বাচন যাতে স্বচ্ছ হয়, সবাইকে কঠোর বার্তা দিয়েছি: তামিম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। ছবি : বিসিবি

২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এবারের নির্বাচনের আগে সবাইকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি।

৭ জুন হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। আজ যখন তামিম সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তখন প্রশ্ন এসেছে নির্বাচন নিয়েও। জুনের নির্বাচন স্বচ্ছ করতে যতটা কঠোর হওয়া যায়, তামিম সেই পথেই এগোচ্ছেন। সাংবাদিকদের বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বলেন, আমি আমার অধীনে যতটা পারি স্বচ্ছতা রেখে নির্বাচন করছি। ক্লাব নিয়ে অংশ নিচ্ছি। আজ জমা দিয়েছি। আপনারাও খোঁজ নিলে দেখবেন ক্রিকেট বোর্ড থেকে কোনো তদবির, অনুরোধ খুঁজে পাবেন না। ইলেকশন যতটা সম্ভব স্বচ্ছ যেন হয়, সবাইকে কঠোর বার্তা দেওয়া আছে।’

নির্বাচনে এবার কোনো রকম অনিয়ম হবে না বলে অঙ্গীকার করেছেন তামিম। আজ সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বলেন, প্রত্যেকবার নির্বাচন নিয়ে তো অনেক কথা থাকে। এইবারও যেমন তাঁরা মনে করেন,আপনি এবং আপনার অনেক শুভাকাঙ্ক্ষী নির্বাচনের অনিয়ম নিয়ে কথা বলেছেন। এইবার এখন পর্যন্ত কেউ আসেননি। যদিও নির্বাচন কমিশন তো আলাদা তবে আপনি যেহেতু দায়িত্বে আছেন, আমি যা করেছি নিজেকে এ জায়গা থেকে পুরোপুরি সরিয়ে নিয়ে এসেছি। এখন এই জিনিসটা পুরাপুরি নির্বাচন কমিশনের ওপর। পার্থক্য এটাই যে আমি কোনো চিঠিতে স্বাক্ষর করছি না। কোনো কাউন্সিলরশিপ ফেরত দিচ্ছি না।’

৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে অ্যাডহক কমিটি গঠন করে দেয় এনএসসি। ১১ সদস্যের বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হলেন তামিম। ৭ জুন হতে যাওয়া নির্বাচনে ভোটার হয়েছেন ১৮৪ জন। যাঁদের মধ্যে আছেন ২০ ক্রিকেটার।

বিসিবির অ্যাডহক কমিটির দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়া। তামিমের পদত্যাগের গুঞ্জন শোনা গেলেও ৩০ এপ্রিল মিরপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, তিনি পদত্যাগ করছেন না। পরবর্তীতে ৭ মে বিসিবিতে সংবাদ সম্মেলনে বিপিএলে ফিক্সিং ও ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা সংক্রান্ত বিষয় নিয়েও নিজের অসন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশের ম্যাচের দিন তো বটেই, নিয়মিত মিরপুরে গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করেন তামিম।

‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’

পাকিস্তানকে ধবলধোলাইয়ের বোনাসের টাকা দিয়ে কী হবে, জানালেন তামিম

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর অধিনায়কত্ব হারাচ্ছেন পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান সিরিজ জিতেও কেন অসন্তুষ্ট সালাহ উদ্দীন

লিটন-রিজওয়ানের তর্কের আসল খবর জানালেন পাকিস্তানি কোচ

পল্লবীর শিশু ধর্ষণের ঘটনার বিচার দাবি তামিম-শান্তদের

আইপিএল খেলার যোগ্য হলেন আমির, ভারত খেলাবে তো

‘অধিনায়কত্ব আমাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছিল’

জাকেরের সেঞ্চুরির দিনে হৃদয়ের ব্যাটিং-ঝড়

বাংলাদেশের পেসাররা পাকিস্তানকে ছাপিয়ে গেছে, বলছেন ওয়াসিম আকরাম