হোম > খেলা > ক্রিকেট

তাসকিনের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় কোচ

বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দে ছিলেন তাসকিন আহমেদ। জাতীয় দলের হয়ে তো ছিলেনই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগেও। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশি পেসারের সেই ছন্দের দেখা পাওয়া যায়নি। এখন পর্যন্ত তিনি বিবর্ণই। 

তিন ম্যাচে মাত্র ২ উইকেট পেয়েছেন তাসকিন। ছন্দে না থাকলেও তাঁর দুর্দান্ত প্রশংসা করেছেন পরশ মামব্রে। ভারতীয় বোলিং কোচের মতে, তাসকিন কতটা ভালো পেসার তা সে ইতিমধ্যে দেখিয়েছে। বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তিনি। 

ভারতীয় বোলিং কোচ মামব্রে বলেছেন, ‘সত্যি হচ্ছে, তাসকিন নিজেকে প্রমাণ করেছে। সর্বশেষ কয়েক বছর ধরেই তাকে দেখছি। আমি মনে করি বিশ্বের অন্যতম সেরা একজন পেসার সে। সে বাংলাদেশের মাটিতে বিভিন্ন পিচ, ভেন্যুতে ভালো পারফরম্যান্স করেছে এবং খেলেছে। সেখানে ভালো কিছু করার সহজ নয়। কারণ পিচ পেসারদের সহায়ক নয়। যাই করুক না কেন সে সত্যি ভালো বোলার।’ 

তাসকিনের সঙ্গে দুই অফ স্পিনার মেহেদীদেরও প্রশংসা করেছেন মামব্রে। তিনি বলেছেন, ‘আপনি যখন আন্তর্জাতিক অঙ্গনের সদস্য হবেন তখন অবশ্য দেশের হয়ে ভালো কিছু করার চেষ্টা করবেন। সেদিক থেকে অন্যরাও যথেষ্ট ভালো আছে। সঙ্গে তাদের স্পিনাররাও। তাসকিনের সঙ্গে দুই অফ স্পিনার মেহেদীরাও (মেহেদী হাসান মিরাজ এবং শেখ মেহেদী হাসান) ভালো করেছে। তাদের ভালো স্কোয়াডের সঙ্গে দুর্দান্ত বোলিং আক্রমণ রয়েছে।’

‘আইপিএল হাস্যকর এক টুর্নামেন্ট হয়ে গেছে’

‘অতীত ভুলে যাই, ভবিষ্যৎ নিয়েও ভাবি না’

বুলবুলদের করা আঞ্চলিক কমিটি বিলুপ্ত করলেন তামিমরা

চ্যাম্পিয়ন আবাহনীর হার, জিতল মোহামেডান

আইপিএলে প্রেমিকাদের নিয়ে কঠোর হচ্ছে ভারতীয় বোর্ড

২০ হাজার কোটি টাকায় আইপিএলের দল কিনেও বিপদে মালিকপক্ষ

ধবলধোলাইয়ের পর আইসিসির শাস্তিও পেলেন জ্যোতি

বিসিবির টয়লেটে দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম

রানা-বাবরদের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যের নায়ক বাংলাদেশের সাবেক কোচও

আগুনে রানাকে নিয়ে বাবরকে সতর্ক করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার