হোম > খেলা > ক্রিকেট

ভারত-পাকিস্তানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেবেন জ্যোতিরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু হতে বাকি আর এক মাস। ঘরের মাঠে খেলার সুযোগ হারালেও বাংলাদেশ নারী দল প্রস্তুতি কমতি রাখছে না। এ মাসজুড়ে তারা টানা ম্যাচ খেলার মধ্যেই থাকছে। শ্রীলঙ্কায় সাতটি ম্যাচের সঙ্গে বিশ্বকাপের আগে দুটি শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলারও সুযোগ পাচ্ছে তারা।

বিসিবি এরই মধ্যে বিশ্বকাপের জন্য একটি দল আইসিসিকে পাঠিয়ে দিয়েছে। তবে তারা দল ঘোষণা করবে আগামী সপ্তাহের শেষে। সূত্র জানায়, বিশ্বকাপ খেলতে ২৫ সেপ্টেম্বর আরব আমিরাতে রওনা দেবে বাংলাদেশ নারী দল। দুবাইয়ের আইসিসির একাডেমি মাঠে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে ২৮ ও ৩০ সেপ্টেম্বর। প্রস্তুতি ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান।

আমিরাতে যাওয়ার আগে জ্যোতিরা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছেন শ্রীলঙ্কায়। ‘এ’ দলের মোড়কে লঙ্কায় অনেকটা জাতীয় দলই পাঠাচ্ছে বিসিবি। এই সফরের জন্য রাবেয়া খানকে অধিনায়ক করে ১৫ সদস্যের নারী দল ঘোষণা করা হয়েছে। যেখানে জাতীয় দলের নিয়মিত অধিনায়ক জ্যোতিসহ বেশির ভাগ ক্রিকেটারকেই রাখা হয়েছে। দুটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে লঙ্কায় বৃহস্পতিবার যাচ্ছেন রাবেয়ারা।

এবার জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের মেয়েদের হার

বাংলাদেশ সিরিজ সামনে রেখে যেভাবে প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়া

যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে নিষিদ্ধ করল আইসিসি

ম্যাচসেরা হয়ে ছেলেকে নিয়ে রশিদ খানের আবেগঘন পোস্ট

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রথম দিনের অনুশীলন কেমন হলো

৮ উইকেট নেওয়া আব্বাসকে কেন বাদ দিল পাকিস্তান

ব্যাট হাতে তাণ্ডব, ৯১ বলেই ২৩৩ রান

‘শুধু টিকে থাকতে নয়, ভালো কিছু করতে চায়’

বুমরার চোটে কপাল খুলে গেল কাশ্মীরের সেই পেসারের