হোম > খেলা > ক্রিকেট

সাকিব-তামিমদের বাংলাদেশ ক্রিকেটের ‘বাবা-মা’ মনে করেন মেহেদী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টি-টোয়েন্টি সংস্করণ শুরু হওয়ার পর এবারই প্রথম চার সিনিয়র ক্রিকেটারকে ছাড়া সিরিজ খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে সংক্ষিপ্ত সংস্করণে তুলনামূলক নতুন একটি দল পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সিনিয়রদের অবর্তমানে নিজেদের দায়িত্ব নিজেরা নিতে শিখবেন বলে মনে করেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। একই সঙ্গে সাকিব-তামিমদের এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের মা-বাবা মনে করেন তিনি।

আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন মেহদী। সিনিয়রদের না থাকা নিয়ে বলেছেন, ‘একটা সময় তো সিনিয়ররাও থাকবেন না। আমাদের মধ্য থেকে অনেকেই সিনিয়র হয়ে যাবেন। সাকিব ভাই, রিয়াদ ভাইরাও জুনিয়র হয়ে জাতীয় দলে এসেছিলেন। ২০১১ বিশ্বকাপে সাকিব ভাই নেতৃত্ব দিয়েছিলেন, তখন ওনার বয়স ছিল ২২। খেলতে খেলতে ওনারা এই পর্যায়ে এসেছেন। এখন যে তরুণ দলটা আছে, সময় লাগবে। নেতৃত্ব ধীরে ধীরে গুছিয়ে নিতে পারবে।’

নিজেদের একদমই তরুণ ভাবতে নারাজ মেহেদী। আন্তর্জাতিক অঙ্গনে অনেক বছর পার হওয়ার পর অভিজ্ঞই মনে করেন তিনি, ‘এই জায়গায় একদমই কেউ নতুন না। সবাই তিন-চার কিংবা পাঁচ বছর ইতিমধ্যে জাতীয় দলে খেলছে। এখানে অনেকেই সাত-আট বছর খেলেছেন। সুতরাং বেশির ভাগই অভিজ্ঞ। তরুণ দু-একজন আছেন। আমরা বেশির ভাগই আন্তর্জাতিক পর্যায়ে ভালো অভিজ্ঞতা অর্জন করেছি। সবার বোঝার ক্ষমতা আছে।’

চার সিনিয়র ক্রিকেটার দলে না থাকায় নিজেদের মেলে ধরার সুযোগ দেখছেন মেহেদী। একটি পরিবার আর জাতীয় দলের মধ্য মিল রেখে তাঁর ব্যাখ্যা, ‘আপনি পরিবারে যখন ছোট থাকেন, তখন আপনাকে বড় করতে বাবা-মা সব দায়িত্ব নেন। যখন প্রতিষ্ঠিত হয়ে যান, তখন নিজের সিদ্ধান্ত নিজে নেন। সেক্ষেত্রে এই সিরিজ থেকে বলতে পারব, আমাদের নিজেদের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে। যেহেতু সাকিব ভাই, রিয়াদ ভাই, তামিম ভাই, মুশফিক ভাই নেই। তারা এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের মা-বাবাই ছিলেন।’

বিসিবি সভাপতির পদে বারবার পরিবর্তনে মোটেও অবাক হননি বাংলাদেশ কোচ

হারের পর শাস্তিও পেলেন কলকাতা অধিনায়ক

বিশ্ব ক্রিকেটে ভারতের ‘অরওয়েলীয়’ নিয়ন্ত্রণ দেখছে উইজডেন

বিসিবির অনুরোধে সাড়া না দেওয়ার ‘পুরস্কার’ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডকে দিচ্ছে ভারত

আইসিসির যে পুরস্কার জিতে স্যামসন বললেন অসাধারণ অনুভূতি

ভারতীয় ক্রিকেটারের ‘আপনি অনেক কিউট’ মেসেজ ভাইরাল, কী বলছেন অভিনেত্রী

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ তাঁর ছেলের

জিম্বাবুয়ের ক্রিকেটারকে ২ বছর নিষিদ্ধ করল পাকিস্তান

উইজডেনের বর্ষসেরায় ভারতীয় নারী ক্রিকেটারের সঙ্গে স্টার্ক

তামিমকে ধন্যবাদ জানালেন আফ্রিদি