হোম > খেলা > ক্রিকেট

‘পাকিস্তান ক্রিকেট বোর্ডে রাজনীতি না থাকলে আইপিএলে তাদের নিয়ে ভাবতাম’

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানি ক্রিকেটারদের নিষিদ্ধ করা হয়েছে আইপিএলে। ছবি: সংগৃহীত

শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, শোয়েব মালিক, সোহেল তানভীর, মোহাম্মদ হাফিজ—একঝাঁক পাকিস্তানি ক্রিকেটার দেখা গিয়েছিল ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে। কিন্তু পরের ১৮ বছরে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রতিবেশী দেশের ক্রিকেটারদের নিষিদ্ধ করা হয়েছে। আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি কোনো রকম রাখঢাক না রেখেই জানিয়েছেন, রাজনৈতিক কারণেই পাকিস্তানি ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলতে পারছেন না।

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার কারণে ভারত-পাকিস্তানের রাষ্ট্রীয় পর্যায়ে সম্পর্ক তিক্ততায় রূপ নেয়। এ ঘটনার পর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করে; যা এখনো বলবৎ রয়েছে। তা ছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) রাজনৈতিক হস্তক্ষেপের কারণে চেয়ারম্যান পরিবর্তন হয় নিয়মিতই। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এখন পিসিবির চেয়ারম্যান। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে এক পডকাস্টে ললিত মোদি বলেন, ‘আমিই আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে এসেছিলাম। কিন্তু মুম্বাইয়ে ২৬ নভেম্বরের হত্যাকাণ্ডের পর তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আমাকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি স্বাধীন হতো, স্বায়ত্তশাসন থাকত, চলত, সেখানে রাজনৈতিক প্রভাব না থাকত, তবে হয়তো আমরা কিছুটা এগোতে পারতাম এবং আইপিএলে তাদের নিয়ে ভাবতাম।’

ভারত-পাকিস্তান দুই দেশের রাষ্ট্রীয় সম্পর্ক ক্রমশ অবনতি হচ্ছে। পাশাপাশি পিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপ বেশি থাকায় সেটা ক্রিকেটকে প্রভাবিত করছে বলে মনে করেন ললিত মোদি। আইপিএলের সাবেক চেয়ারম্যান বলেন, ‘আমাদের রাজনৈতিক স্তরে যে উত্তেজনা রয়েছে, তা সহজে মেটার নয়। বরং এটা আরও খারাপের দিকেই যাবে। খেলোয়াড়দের কথা ভেবে আমার খারাপ লাগে।’

রাজনৈতিক অস্থিরতায় ২০১৩ সালের পর ভারত-পাকিস্তান কোনো দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না। ভবিষ্যতেও দুই ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্ক ভালো হওয়ার কোনো সম্ভাবনা দেখেন না মোদি। আইপিএলের সাবেক চেয়ারম্যান বলেন, ‘নিকট ভবিষ্যতে হয়তো এটা আর সম্ভব হবে না বলে আমার আশঙ্কা। এর মূল কারণ পাকিস্তানে পিসিবির মধ্যে রাজনীতি ঢুকে পড়া।’

২০০৮ সালে রাজস্থানের শিরোপা জয়ে অসামান্য অবদান রেখেছিলেন তানভীর। পাকিস্তানের বাঁহাতি পেসার ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন। প্রথম আসরের পর পাকিস্তানি ক্রিকেটার হিসেবে শুধু আজহার মেহমুদকেই খেলতে দেখা গিয়েছিল আইপিএলে। তিনি খেলেছিলেন যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে।

এই নিউজিল্যান্ডের বিপক্ষেও কেন ২৪৮ রান করতে পারল না বাংলাদেশ

বুমরার কোথায় সমস্যা

দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের সঙ্গেই পেরে উঠল না বাংলাদেশ

ফিফটির পরই উইকেট ছুড়ে এলেন সাইফ, গেলেন লিটনও

রোহিতের সঙ্গে অবিচার করা হয়েছে, দাবি সাবেক ভারতীয় ক্রিকেটারের

এক ওভারে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

২৮ মাস পর নিউজিল্যান্ডকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ২৪৮ রান

অস্ট্রেলিয়া ওয়ানডে খেলবে মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামে

সেই রানাকেই স্বাচ্ছন্দ্যে খেলছে নিউজিল্যান্ড

সৃষ্টিকর্তার চেয়েও বেশি টাকা আছে ভারতীয় বোর্ডের, বলছেন মোদি