হোম > খেলা > ক্রিকেট

সাকিবের চোখে শিশিরের বয়স ‘২০’

সাকিব আল হাসান এখন ব্যস্ত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে রাত-দিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন নিজের নির্বাচনী এলাকায়। তাঁর পরিবার এ মুহূর্তে আছে যুক্তরাষ্ট্রে। স্ত্রী শিশিরের ৩৪তম জন্মদিন কেটেছে তাই সাকিবকে ছাড়াই। 

রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে সাকিব অবশ্য স্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। সেটিও আবার জানিয়েছেন একটু রসিকতার সুরে। সে কথা শিশির আজ নিজেই তাঁর ফেসবুকে জানিয়েছেন। শিশির লিখেছেন, ‘আমার স্বামী বাচ্চাদের বলেছে, তোমাদের মায়ের বয়স আজ ২০ হলো। এটা আমি প্রশংসা হিসেবেই নিচ্ছি।’ যাঁরা  জন্মদিনের শুভেচ্ছা জানাতে বার্তা কিংবা কল দিয়েছিলেন, শিশির সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। অনেকের ফোন কল কিংবা বার্তার জবাব না দিতে পারায় দুঃখও প্রকাশ করেছেন তিনি। 

প্রথমবারের মতো নির্বাচনে নামা সাকিব কদিন আগে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছ থেকে ঘুরে এসেছেন। নির্বাচন শেষেই বিশ্বসেরা অলরাউন্ডার ব্যস্ত হয়ে পড়বেন ক্রিকেট নিয়ে। জানুয়ারিতে বিপিএল দিয়ে তাঁর ক্রিকেটে ফেরার কথা।

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি

সিরিজ খুইয়ে মিরাজদের জয়ে ফেরা

ধবলধোলাই এড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ হারের পর শাস্তি পেল বাংলাদেশ

মোস্তাফিজের বদলি নিল বিসিবি

জিম্বাবুয়ে সিরিজ হারের পর আরেক ধাক্কা খেল বাংলাদেশ

এবারও জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ

টিকে থাকতে বাংলাদেশের লক্ষ্য ২৪৮, ক্যাচ মিসের সুযোগে কারেনের সেঞ্চুরি