হোম > খেলা > ক্রিকেট

আফগান ক্রিকেটারকে বাঁচাতে জরুরি রক্তের খোঁজে ভাইয়ের আর্তি

ক্রীড়া ডেস্ক    

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগান পেসার শাপুর জাদরান। ছবি: সংগৃহীত

জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান। মাত্র ৩৮ বছর বয়সেই তাঁকে থাকতে হচ্ছে আইসিইউতে। গত কয়েক মাস ধরে সামাজিক মাধ্যমে তাঁর হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটা দেখা গেছে অনেকবার। পরিস্থিতি এতটাই সংকটজনক যে আফগান পেসারকে বাঁচাতে জরুরি রক্তের প্রয়োজন।

জীবন-মৃত্যুর সঙ্গে লড়তে থাকা শাপুরের জন্য জরুরি রক্তের খোঁজে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন ছোট ভাই ঘামাই জাদরান। ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তায় তিনি ঘামাই লিখেছেন, ‘আমার ভাই শাপুর জাদরানের অবস্থা উদ্বেগজনক। তাঁর শরীরে রক্তের অনেক ঘাটতি দেখা গেছে। তাঁকে বাঁচাতে জরুরি রক্ত প্রয়োজন।’

৩৮ বছর বয়সী জাদরান বিরল ও প্রাণঘাতী রোগ ‘হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস’ (এইচএলএইচ) রোগে আক্রান্ত হয়েছেন। তাতে করে তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। জানা গেছে, জাদরানের রক্তে শ্বেত রক্তকনিকা মাত্রাতিরিক্ত হারে কমে গিয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা একেবারেই স্থিতিশীল নয়। এ বছরের জানুয়ারি থেকে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

গত অক্টোবরে শাপুর প্রথম দফায় অসুস্থ হয়েছিলেন এবং তাঁকে ভারতে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। রশিদ খান এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইস আশরাফের সহায়তায় শাপুরের ভিসা দ্রুত সম্পন্ন করা হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকা আফগান পেসারের ওপর নজর রাখছেন দিল্লির চিকিৎসকেরা।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শাপুর জাদরানের। প্রায় এক দশকের ক্যারিয়ারে তিনি আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে রয়েছে ৪৪টি ওয়ানডে ও ৩৬ টি-টোয়েন্টি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাঁর উইকেট ৪৩ ও ৩৭।

এবার বাংলাদেশ সফরের আগে কী পরিকল্পনা করছে পাকিস্তান

সালমান খানের কাছে ‘ক্ষমা’ চাইল রাজস্থান

পোল্যান্ডের জাতীয় দলে বান্দরবানের শাকিব

বৃষ্টিতে ফুটবল-আড্ডায় সময় কাটিয়েছেন লিটন-তামিমরা

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা অন্তর্বর্তী সরকারের বড় ভুল সিদ্ধান্ত: সাকিব

ই-সিগারেট টেনে জেল-জরিমানার মুখে ভারতীয় ক্রিকেটার

পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, টিকিটের টাকা ফেরত দেবে বিসিবি

ক্রিকেট খেলতে এসে তাস খেলছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা

পিএসএল ফাইনালে রানাকে উড়িয়ে নিচ্ছে জালমি

নিউজিল্যান্ড সিরিজের মাঝে সুখবর পেলেন রানা-মোস্তাফিজরা