হোম > খেলা > ক্রিকেট

২২৯ রান করেও আফসোসটা থেকেই গেল ডাচ ক্রিকেটারের

ক্রীড়া ডেস্ক    

২২৯ রান করেও রেকর্ড গড়া হলো না স্কট এডওয়ার্ডসের। ছবি: ক্রিকইনফো

৮১ বলে ২৩ ছক্কা ও ১৪ চারে ২২৯ রান। স্ট্রাইকরেট ২৮২.৭১। কেমন ঝোড়ো ব্যাটিং করেছেন স্কট এডওয়ার্ডস, সেটা আর বলার প্রয়োজন নেই। কিন্তু এমন তাণ্ডব চালিয়েও যে রেকর্ড বইয়ে জায়গা করে নিতে পারবেন না তিনি।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ডিভিশন ওয়ান ক্লেঞ্জো গ্রুপ শিল্ডের চতুর্থ রাউন্ডে এডওয়ার্ডস ২২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। ভিক্টোরিয়ার আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে তাণ্ডব চালিয়েছেন তিনি উইলিয়ামস ল্যান্ডিং এসসির বিপক্ষে। এমন বিধ্বংসী ইনিংস খেলে তিনি হইচই ফেলে দিয়েছেন ঠিকই। কিন্তু ক্রিস গেইলের ১৭৫ রানের রেকর্ড টপকে সেটা নিজের নামে লেখাতে পারলেন না এডওয়ার্ডস। কারণ, ক্লেঞ্জো গ্রুপ শিল্ডকে স্বীকৃত টি-টোয়েন্টি ধরা হয় না। এটা অস্ট্রেলিয়ার প্রথম বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট।

উইলিয়ামস ল্যান্ডিং এসসির বিপক্ষে ওপেনিংয়ে নেমে এডওয়ার্ডস শুরু থেকেই ছিলেন মারমুখী। ২৩ বলে ফিফটি ছুঁয়েছেন। টানা দুই বলে দুই ছক্কা মেরে ফিফটি তুলে নিয়েছেন তিনি। ইনিংসের ১১তম ওভারে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। সেঞ্চুরির পর বেশ বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। ১৬ ওভার শেষে ভিক্টোরিয়ার আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের স্কোর ছিল ২ উইকেটে ২১২। সেখান থেকে নির্ধারিত ২০ ওভারে তাদের স্কোর হয়েছে ২ উইকেটে ৩০৪ রান। শেষ চার ওভারে ৯২ রান দলটি করতে পেরেছে মূলত এডওয়ার্ডসের ঝড়েই।

এডওয়ার্ডসের তাণ্ডব চালানোর ম্যাচে আলটোনা জিতেছে ১৮৬ রানে। ৩০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উইলিয়ামস ল্যান্ডিং ১১৮ রানে আটকে যায়। পয়েন্ট টেবিলে আলটোনা দ্বিতীয় স্থানে রয়েছে। ছয় দলের টি-টোয়েন্টি ডিভিশন ওয়ান ক্লেঞ্জো গ্রুপে চার নম্বরে উইলিয়ামস ল্যান্ডিং। ২২৯ রান করা এডওয়ার্ডসের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো সেঞ্চুরি নেই। সর্বোচ্চ ৯৯ রান গত বছর ওমানের বিপক্ষে করেছেন। এদিকে স্বীকৃত টি-টোয়েন্টিতে ক্রিস গেইলের ১৭৫ রানের রেকর্ডটা এখনো অক্ষতই রয়ে গেল। ২০১৩ আইপিএলে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে ৬৬ বলে ১৩ চার ও ১৭ ছক্কায় ১৭৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।

রানার রেকর্ড গড়া বোলিংয়ে বাংলাদেশের কাছে বিধ্বস্ত জিম্বাবুয়ে

প্রথম ওয়ানডেতে টস জিতল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে ভরাডু্বির কথা মনেই রাখতে চায় না বাংলাদেশ

পাকিস্তানের নেতৃত্ব ফিরে পেলেন বাবর

টি-টোয়েন্টিতেও ফিরলেন মোসাদ্দেক, দলে আর কারা আছেন

জিম্বাবুয়ের কাছে ভরাডুবির পর দুঃসংবাদ পেলেন শান্ত- মুশফিকরা

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বাংলাদেশকে ব্যাটিং শেখাল জিম্বাবুয়ে

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন তাইজুল

অলিম্পিকে ক্রিকেট খেলার সুযোগ আছে কি বাংলাদেশের