হোম > খেলা > ক্রিকেট

‘বিশ্বকাপে শুধু ভালো খেলা নয়, আমরা জিততে চাই’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কাল ঢাকা ছাড়বে জ্যোতির দল। ফাইল ছবি

ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। তবে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে বেশ আগেই। বিশ্বকাপ প্রস্তুতির জন্য হিসেবে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আগামীকাল স্কটল্যান্ডের বিমান চড়বে নিগার সুলতানা জ্যোতিরা। এবারের আর শুধু ভালো খেলাই নয়, জেতার লক্ষ্য নিয়েই বিশ্বকাপ মিশনে নামবে বাংলাদেশ—এমন বার্তাই দিলেন অধিনায়ক।

সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে যে ক্ষুধাটা আছে—শুধু বিশ্বকাপের মতো মঞ্চে ভালো খেলাই নয়, আমরা ম্যাচ জিততে চাই। সেই জায়গা থেকে ভাবলে আমার মনে হয়, এবার আমরা আরও ভালোভাবে অন্তত দুই থেকে তিনটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছি। দলে এখন যে অবস্থান তৈরি হয়েছে, তাতে কয়েকজন ক্রিকেটার অনেক বেশি ধারাবাহিক। বিশেষ করে টি–টোয়েন্টি সংস্করণে তারা ব্যক্তিগতভাবে অনেক ভালো ক্রিকেট খেলছে। তাই আমরা যদি বিশ্বকাপের মতো বড় মঞ্চে দল হিসেবে সম্মিলিতভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে অবশ্যই আগের অনেক বিশ্বকাপের তুলনায় ভালো ফল পাওয়া সম্ভব।’

দলে পারফর্মারের সংখ্যা বেড়ে যাওয়ার আত্মবিশ্বাসী জ্যোতি। তিনি বলেন, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা দুবাইয়ে একটি ম্যাচ জিতেছিলাম। এরপর কয়েকটি ভালো উইকেটেও খেলেছি, কিন্তু ম্যাচ জিততে পারিনি। তবে গত বছরের তুলনায় এবার আমার কাছে মনে হচ্ছে, আমাদের আরও বেশি ম্যাচ জেতার সম্ভাবনা আছে। কারণ, আমি মনে করি এখন দলের ভেতরে অনেক নতুন পারফর্মার যুক্ত হয়েছে, যা আগে ছিল না। আগে দল অনেকটাই দুই-একজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু এখন কয়েকজন ক্রিকেটার উঠে আসছে, যারা নিয়মিত দলের পারফরম্যান্সে অবদান রাখছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট জ্যোতি, ‘প্রস্তুতির বিষয়টি নিয়ে যদি বলি, আগে আইসিসির বড় কোনো টুর্নামেন্টের আগে আমরা সাধারণত আন্তর্জাতিক সিরিজ বা পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পেতাম না। এটা আমাদের জন্য সবসময়ই একটা আক্ষেপের জায়গা ছিল। তবে এবার পরিস্থিতিটা ভিন্ন। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ইতোমধ্যে তিনটি ম্যাচ খেলেছি, সামনে ত্রিদেশীয় সিরিজে আরও চারটি ম্যাচ খেলব। তাই প্রস্তুতির দিক থেকে এর চেয়ে আদর্শ পরিস্থিতি খুব বেশি হতে পারে না।’

প্রস্তুতি নিয়ে জ্যোতি আরও যোগ করেন, ‘আইসিসির পক্ষ থেকেও আমরা দুটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছি। সব মিলিয়ে মূল টুর্নামেন্টে নামার আগে দলকে ভালোভাবে প্রস্তুত করার জন্য যথেষ্ট সময় ও সুযোগ থাকছে। বিশেষ করে বিভিন্ন কম্বিনেশন ঝালিয়ে নেওয়া এবং সেরা সমন্বয় খুঁজে বের করার জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আরেকটি ইতিবাচক দিক হলো, বাংলাদেশের ক্রিকেটারদের যে ধরনের সুযোগ-সুবিধা ও অনুশীলন সুবিধা প্রয়োজন ছিল, সেগুলো এবার পাওয়া গেছে। খেলোয়াড়েরাও চেষ্টা করছে এই সময়টাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে, যাতে বড় টুর্নামেন্টে দল সেরা প্রস্তুতি নিয়েই মাঠে নামতে পারে।’

বিশ্বকাপের আগে বাংলাদেশের মাথাব্যথার কারণ কী

বিসিবিতে পদ পেতে মরিয়া বিএনপির নেতা-স্বজনেরা

শান্ত-রাব্বিদের সেঞ্চুরির দিনে তাইজুলের ৫, দাপটের সঙ্গে জিতল মোহামেডান

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর কে হচ্ছেন পাকিস্তানের নতুন অধিনায়ক

লঙ্কান লিগে সাকিবের দলেই খেলবেন তাসকিন

মেয়েদের এই টুর্নামেন্টে এবার বাংলাদেশকে খেলানোর কথা ভাবছে আইসিসি

হেডের সঙ্গে হাত না মিলিয়ে তোপের মুখে কোহলি

এবারও পুত্রসন্তানের বাবা হলেন আশরাফুল

‘সাকিব এমন এক আগুন, দলের প্রয়োজনে যেকোনো কিছু করতে পারে’

‘আইপিএল নয়, টেস্ট ক্রিকেটই আমার প্রথম অগ্রাধিকার’