হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ ফাইনালের উইকেট কেমন হবে

ক্রীড়া ডেস্ক    

এই ভেন্যুতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে। ছবি: সংগৃহীত

শেষের লড়াইয়ের অপেক্ষায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। টানা এক মাসের লড়াই শেষে ভারত-নিউজিল্যান্ড শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে আগামীকাল ছোট সংস্করণের বিশ্বকাপ শেষ হবে। তার আগে ফাইনালের উইকেট নিয়ে কৌতূহল সবার মনে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, ফাইনাল ম্যাচের উইকেট তৈরি করা হবে মিশ্র মাটির উইকেটে; যেখানে থাকবে লাল এবং কালো মাটি। প্রতিবেদনে বলা হয়েছে, উইকেটে লাল মাটির পরিমাণ বেশি থাকবে। দুই ইনিংসেই বল সহজে ব্যাটে আসবে। অর্থাৎ ফাইনালে তুলনামূলক বেশি সুবিধা থাকছে ব্যাটারদের জন্য।

মিশ্র মাটির উইকেট হওয়ায় পেসাররাও সুবিধা পাবে। উইকেটে থাকবে বাড়তি বাউন্স। তবে স্পিনারদের জন্য খুব বেশি সুবিধা থাকবে না বললেই চলে; টার্ন থাকবে খুবই সামান্য। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যাটারদের জন্য বাড়তি সুবিধা থাকায় ফাইনালে ২০০-র বেশি রান হতে পারে। এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মিলে করেছিল ৪৯৯ রান। ফাইনালেও ভক্তদের জন্য অপেক্ষা করছে চার-ছক্কার উৎসব।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের এই উইকেটে এখন পর্যন্ত ম্যাচ হয়েছে মাত্র একটি। সে ম্যাচে কানাডাকে ৫৭ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের করা ২১৩ রানের জবাবে ১৫৬ রানে থেমেছিল কানাডা। এবারের বিশ্বকাপে এই ভেন্যুতে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ভারত। গত ১৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ১৯৩ রান করে ১৭ রানের জয় তুলে নিয়েছিল আয়োজকেরা। অপর ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল সূর্যকুমার যাদবের দল। এইডেন মার্করামদের করা ১৮৭ রান তাড়া করতে নেমে ১১১ রানে অলআউট হয় ভারত। ৭৬ রানে হারে তারা।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের অভিজ্ঞতাও ভালো নয়। একমাত্র ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে যায় মিচেল সান্টনারের দল। সে হারের দুঃস্মৃতি নিয়েই এবার ফাইনালের মঞ্চে নামতে হবে ব্ল্যাক ক্যাপদের।

অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডও কেন মোদি স্টেডিয়ামের উইকেটের ছবি তুলে রাখল

দর্শক সংখ্যায় নতুন রেকর্ড গড়ল ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

ক্রিকেটারদের আগে কোচিং স্টাফ পাঠাল পাকিস্তান

ভারত-নিউজিল্যান্ড দুই দলই চ্যাম্পিয়ন হতে পারে, যদি...

‘জিন’ বুমরার খারাপ দিনের অপেক্ষায় নিউজিল্যান্ড

বিশ্বকাপ জিতবে কোন দল

ফর্মহীন লিটনকে নিয়ে বিসিবির বড় স্বপ্ন

এবার ভারতকে নিয়ে কী বলবেন আমির

পাকিস্তানের আগে মিরাজদের চ্যালেঞ্জ জানাবেন যাঁরা

চট্টগ্রামে প্রথমবারের মতো মেয়েদের টি-টোয়েন্টি লিগ