হোম > খেলা > ক্রিকেট

পাঁচে পাঁচ, চট্টগ্রামে তাইজুলই যেন বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

পাঁচে পাঁচ তাইজুলের। ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনও ছন্দ ধরে রেখেই এগোচ্ছিল। গতকালের ২ উইকেটে ৩০৭ থেকে আজ পৌঁছে যায় ৩৮৬ রানে। তারপরই ৫ রানে তিন উইকেট হারায় তারা (৩৯১ /৫)। প্রোটিয়াদের পাঁচটি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। এ বাঁহাতি স্পিনার একাই যেন বাংলাদেশ।

তাইজুলের কল্যাণে প্রথম সেশনটা দারুণ কাটল বাংলাদেশ দলের। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ৪১৩। চট্টগ্রাম টেস্টে জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন ছিল দক্ষিণ আফ্রিকার। ২ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা প্রোটিয়ারা। আগ্রাসী ব্যাটিংয়ে চেয়েছিল সংগ্রহটা দ্রুত বড় করতে। কিন্তু তাইজুলের দুর্দান্ত ঘূর্ণির সামনে হোঁচট খায় তারা।

পরপর ৩ ওভারে তাইজুল ফেরান ডেভিড বেডিংহাম (৫০), টনি ডি জর্জি (১৭৭) ও কাইল ভেরেইনাকে (০)। তাইজুল উদ্‌যাপনের শুরুটা করেন বেডিংহামকে বোল্ড করে। ১১৬ রানে জর্জির সঙ্গে ভাঙে বেডিংহামের তৃতীয় উইকেট জুটি।

আগের দিন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া জর্জি দেড় শ করে ছুটছিলেন ডাবলের দিকে। কিন্তু তাইজুলের ঘূর্ণিতে এলবিডব্লিউর শিকার হন জর্জি। ২৬৯ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় করেছেন ১৭৭ রান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।

তারপর ষষ্ঠ উইকেটে অবশ্য রায়ান রিকেল্টন ও উইয়ান মুল্ডার জুটি বড় করার চেষ্টা করছেন। ১১ রানে অপরাজিত রিকেল্টন, তাঁকে সঙ্গ দেওয়া মুল্ডারের রান ১২।

বাংলাদেশ সিরিজ বাদ দিয়ে পিএসএলে কোচিং করাবেন নিউজিল্যান্ডের দুই কোচ

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল পাকিস্তান

মোস্তাফিজ বাদ পড়ায় আইপিএলে কপাল খুলল জিম্বাবুয়ের ক্রিকেটারের

বাংলাদেশের নতুন লক্ষ্য, ৩২ ওভারে করতে হবে ২৪৩

মিরপুরে আঘাত পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার

শিলাবৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

দুটি ভিন্ন ঘটনা, তবু ম্যাথুস-সালমান যেন দাঁড়িয়ে এক বিন্দুতে...

পাকিস্তানকে সিরিজ হারাতে বাংলাদেশের চাই ২৭৫

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক, নিয়ম কী বলছে

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় বিপাকে ভারতীয় মালিকানাধীন দল