হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তান থেকে ‘গার্ড অব অনার’ নিয়ে বাংলাদেশে আসছেন রশিদ

তিন ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টি খেলতে আগেই বাংলাদেশে এসেছে আফগানিস্তান। তবে দলের সঙ্গে আসেননি রশিদ খান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলার কারণে আসতে পারেননি এই লেগ স্পিনার। আগামী বুধবার চট্টগ্রামে প্রথম ওয়ানডে।

এ জন্য গতকাল পিএসএল ছেড়েছেন রশিদ। গত রাতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এবারের আসরে নিজের শেষ ম্যাচটি খেলেছেন তিনি। ইসলামাবাদকে ৬৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে রশিদের লাহোর। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় আফগান লেগ স্পিনারকে ‘গার্ড অব অনার’ দিয়ে বিদায় জানিয়েছেন তাঁর লাহোর সতীর্থরা।

পিএসএলে নিজের শেষ ম্যাচেও দুর্দান্ত ছিলেন রশিদ। ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। সব মিলিয়ে এবারের পিএসএল খারাপ কাটেনি আফগান তারকার। ৯ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন রশিদ। দল ছাড়ার আগে তাই তাঁকে ‘গার্ড অব অনার’ দিয়ে সম্মান জানিয়েছেন সতীর্থরা।

এদিকে সিলেটে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প শেষে গতকাল তিন ওয়ানডের ভেন্যু চট্টগ্রামে পৌঁছেছে আফগানরা। ২৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুই ওয়ানডে হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি।

‘এই পুরস্কার শুধুই আফ্রিদির নয়, পুরো পাকিস্তানের’

সেঞ্চুরির রাতে কোহলির এমন উদ্‌যাপনের রহস্য কী

বিশ্বকাপের আগে যাদের বিপক্ষে খেলে প্রস্তুতি সারবে বাংলাদেশ

ইংল্যান্ড দলে ডাক পেলেন বিপিএল খেলা এই ক্রিকেটার

বাংলাদেশের কাছে বিধ্বস্ত পাকিস্তান কি বাবরের নেতৃত্বে ফিরবে

আইপিএলে লজ্জার হারের পর ভারতীয় বোর্ডের শাস্তি পেলেন কামিন্স

আলিসের হ্যাট্রটিকের দিনে রবিনের সেঞ্চুরি

‘ভারত-অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট খেলেই পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ’

পাকিস্তানকে হারানোর পর আইসিসির কাছ থেকে পুরস্কার পেলেন শান্ত

বিসিবির নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন যাঁরা