হোম > খেলা > ক্রিকেট

রাজনীতিতে কি যোগ দেবেন ধোনি

ক্রীড়া ডেস্ক    

আগামী মৌসুমেও চেন্নাই কিংসের হয়ে খেলবেন ধোনি। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, আইপিএলে এখনো পরিচিত মুখ মহেন্দ্র সিং ধোনি। আসন্ন মৌসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন তিনি। তবে তার ক্রিকেট পরবর্তী ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা জানালেন, অবসরের পর ধোনিকে রাজনীতিতে দেখার প্রত্যাশা করছেন তিনি।

ভারতের জার্সি তুলে রাখার পর খুব একটা লাইমলাইটে আসেন না ধোনি। তবে তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। আইপিএলে তাকে এক নজর দেখার জন্যই গ্যালারিতে ভিড় হয় নিয়মিতই। তাই ভারতের সাবেক এই অধিনায়ক রাজনীতিতে এলে ভালো কিছু হবে বলে মনে করছেন রাজীব।

এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সহসভাপতি বলেন, ‘আমার মনে হয়, ধোনি রাজনীতিবিদ হতে পারে। তবে এটি তার ওপর নির্ভর করে। সে রাজনীতিতে এলে ভালোই করবে। ভোটে সহজেই জিতবে, কারণ তার জনপ্রিয়তা আছে। আমি জানি না সে রাজনীতিতে যোগ দেবে কি না, এটা পুরোপুরি তার ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘আমি একবার শুনেছি, সে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও সে আমাকে করবে না বলেই জানিয়েছে। আড়ালে থাকাটাই তার স্বভাব। নিজের সঙ্গে মোবাইলও রাখে না। এমনকি নির্বাচকদেরও তার সঙ্গে যোগাযোগ করতে হিমশিম খেতে হতো। তবে সে কোনো কিছু করলে, সেটা গুরুত্বের সঙ্গেই করে।’

ভারতকে তিনটি আইসিসি ট্রফি জেতানো ধোনি চেন্নাইয়ের ২৬৪ ম্যাচ খেলে করেছেন ৫ হাজার ২৪৩ রান। তা ছাড়া ফ্র‍্যাঞ্চাইজিটি দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি।

ওয়ানডেতেও জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের বাজে হার

রানার রেকর্ড গড়া বোলিংয়ে বাংলাদেশের কাছে বিধ্বস্ত জিম্বাবুয়ে

প্রথম ওয়ানডেতে টস জিতল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে ভরাডু্বির কথা মনেই রাখতে চায় না বাংলাদেশ

পাকিস্তানের নেতৃত্ব ফিরে পেলেন বাবর

টি-টোয়েন্টিতেও ফিরলেন মোসাদ্দেক, দলে আর কারা আছেন

জিম্বাবুয়ের কাছে ভরাডুবির পর দুঃসংবাদ পেলেন শান্ত- মুশফিকরা

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বাংলাদেশকে ব্যাটিং শেখাল জিম্বাবুয়ে

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন তাইজুল