হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষেই এবার বাংলাদেশের রেকর্ড ভাঙার হাতছানি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশকে ১৬২ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। ছবি: বিসিবি

কয়েক দিন ধরেই বাংলাদেশে বিরাজ করছে মেঘলা আবহাওয়া। বৃষ্টির পাশাপাশি ঠান্ডা বাতাস। তাতে এই গ্রীষ্মেও পাওয়া যাচ্ছে শীতের ছোঁয়া। এই আবহাওয়াতেই সিলেটে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। জিততে হলে নিজেদের পুরোনো রেকর্ডই ভাঙতে হবে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশের।

টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি বাংলাদেশ নারী ক্রিকেট দল করেছিল শ্রীলঙ্কার বিপক্ষেই। ২০২৩ সালের ৯ মে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) লঙ্কানদের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। তিন বছর পর এই শ্রীলঙ্কার বিপক্ষেই নিজেদের রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ১৬২ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা।

মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সিলেট স্টেডিয়ামের গ্যালারি আজ খা খা করেছে। প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দলীয় ২৫ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে লঙ্কান ওপেনার হাসিনি পেরেরাকে (৭) ফেরান বাংলাদেশের স্পিনার সুলতানা খাতুন। ৭ রান করতে পেরেরা খেলেছেন ১৩ বল।

সময়ের সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়ায় শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু ও ইমেশা দুলহানি ৩২ বলে ৪২ রানের জুটি গড়েন। দশম ওভারের চতুর্থ বলে আতাপাত্তুকে (৩২) ফিরিয়ে জুটি ভাঙেন সুলতানা।

সুলতানার জোড়া আঘাতে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৯.৪ ওভারে ২ উইকেটে ৬৭ রান। তৃতীয় উইকেটে হারশিতা সামারাবিক্রমা ও দুলানির ৫৪ বলে ৮০ রানের জুটিতে বড় স্কোরের ভিত পায় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে লঙ্কানরা ৪ উইকেটে করেছে ১৬১ রান। সর্বোচ্চ ৬১ রান করেন সামারবিক্রমা। ৩৫ বলের ইনিংসে ৫ চার ও ২ ছক্কা মেরেছেন।

শ্রীলঙ্কার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন দুলানি। বাংলাদেশের সুলতানা ৪ ওভারে ২৯ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন নাহিদা আক্তার ও মারুফা আক্তার। নাহিদার (৬.৫ ইকোনমি) তুলনায় মারুফা খরুচে বোলিং করেছেন। ৪ ওভারে ৩৭ রান দিয়েছেন মারুফা।

১৪০-এর বেশি রান তাড়া করে টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জয়ের উদাহরণ কেবল দুটি। ২০১৮ সালে নারী এশিয়া ভারতের বিপক্ষে ১৪৩ রান তাড়া করে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ রান তাড়া করে জয় স্কোর প্রতিপক্ষ ভেন্যু সাল ১৪৬ শ্রীলঙ্কা কলম্বো ২০২৩ ১৪২ ভারত কুয়ালালামপুর ২০১৮ ১৩৫ আয়ারল্যান্ড ডাবলিন ২০১৮

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের