হোম > খেলা > ফুটবল

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আমিনুল হক। ফাইল ছবি

নবগঠিত সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হচ্ছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক। সংসদ সদস্য না হলেও টেকনোক্র‍্যাট কোটায় এ দায়িত্ব দেওয়া হবে তাঁকে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিএনপির হয়ে লড়াই করেন আমিনুল। কিন্তু জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী কর্নেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে হেরে যান তিনি। যদিও সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচনে জয়লাভ করে বিএনপি। এরপর থেকেই ক্রীড়ামন্ত্রী কে হবেন এনিয়ে শুরু হয় জল্পনাকল্পনা। বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবী ও সাবেক ক্রীড়ামন্ত্রী নিতাই রায়ের নাম শোনা গেলেও দিনশেষে আমিনুল হকই মন্ত্রী হলেন।

এর আগে কোনো ক্রীড়াবিদই ক্রীড়ামন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে পারেননি। সাবেক ফুটবলার আরিফ খান জয় ক্রীড়া উপমন্ত্রী ছিলেন ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত।

১৯৯৪ সাল থেকে ক্যারিয়ার শুরু করা আমিনুল পেশাদার ফুটবল খেলেছেন টানা ২০ বছর। বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ চক্রে।জাতীয় দলের হয়ে ২০০৩ সালে সাফ জিতেছেন তিনি। ২০১০ সালে এসএ গেমসে সোনা জয়ের পেছনে বাংলাদেশকে নেতৃত্ব দেন এই গোলরক্ষক।

ফুটবল ছাড়ার পরপরই রাজনীতিতে জড়িয়ে পড়েন আমিনুল। বর্তমানে দলটির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করছেন।

‘কূটনৈতিকভাবে সমস্যার সমাধান হলে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারত’

সাকিব-মাশরাফিকে দ্রুত দেশের ক্রিকেটে ফেরাতে চান আমিনুল হক

আমিনুল হকের কাছে বিসিবি-বাফুফের প্রত্যাশা কী

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে জিম্বাবুয়ে

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

বার্গার খেয়ে অসুস্থ নিউজিল্যান্ডের ক্রিকেটার, সুপার এইটে কি খেলবেন

আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে বাদ অস্ট্রেলিয়া

ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে পাকিস্তান সরকারকে অধিনায়কদের চিঠি

পাকিস্তানের বাজে হারে ‘বর্জন সার্কাসের’ প্রভাব দেখছেন মাইকেল ক্লার্ক

আফগানদের বিদায় করে সুপার এইটে নিউজিল্যান্ড