হোম > খেলা > ফুটবল

রিয়াল-বায়ার্ন ম্যাচের বিতর্কিত ঘটনা নিয়ে কী বলছেন জার্মান রেফারি

ক্রীড়া ডেস্ক    

বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড মাইকেল ওলিস পড়ে গেলেও রেফারি তাঁর আবেদনে সাড়া দেননি। ছবি: এএফপি

সুযোগ মিসের খেসারত দিয়ে বায়ার্ন মিউনিখের কাছে গত রাতে ২-১ গোলে গেরেছে রিয়াল মাদ্রিদ। তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে রিয়ালের বাজে পারফরম্যান্সের ভিড়ে একটি বিতর্কিত ঘটনা অনেকেরই নজর এড়িয়ে গেছে বলে মনে করেন সাবেক জার্মান রেফারি লুটজ ওয়াগনার।

সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এক পর্যায়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বায়ার্নের জয় হয়ে যায় সময়ের ব্যাপার। তখনই ঘটে এক বিতর্কিত ঘটনা। নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত ৪ মিনিট সময়ে রিয়ালের ডিফেন্ডার আলভারো কারেরাসের ধাক্কায় পড়ে যান বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড মাইকেল ওলিস। রিয়ালের পেনাল্টি বক্সে ওলিস পড়ে গেলেও রেফারি মাইকেল অলিভার পেনাল্টির বাঁশি বাজাননি। এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমেও যাচাই করে দেখা হয়নি।

শেষ বাঁশি বাজার পরপরই রেফারির কাছে অভিযোগ করেন ওলিস। এই অভিযোগ যৌক্তিক বলে মনে করেন ওয়াগনার। সাবেক জার্মান রেফারি এক অনলাইন প্ল্যাটফর্মে বলেন, ‘আসলে এটা এমন এক ঘটনা যেখানে রেফারি অলিভার পেনাল্টির বাঁশি বাজানোর পর যদি রিয়াল পাল্টা চ্যালেঞ্জ করত, তাতে কোনো লাভ হতো না।’

অলিভার গত রাতে রিয়াল মাদ্রিদ-বায়ার্ন কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তুলনামূলক শিথিল রেফারিং করেছেন বলে মনে করেন ওয়াগনার। সাবেক জার্মান রেফারি বলেন, ‘এ ধরনের আরও কিছু ঘটনা তিনি ছেড়ে দিয়েছিলেন। এটা (বায়ার্নকে পেনাল্টি না দেওয়া) সেই ধারাবাহিকতায় হয়েছে বলে মনে করি। যদিও আলাদাভাবে দেখলে এটা অবশ্যই বিতর্কিত।’

রিয়াল-বায়ার্ন ম্যাচে গত রাতে রেফারি অলিভার কোনো লাল কার্ড না দেখালেও পাঁচবার হলুদ কার্ড বের করেছেন। রিয়াল ফরোয়ার্ড অরেলিয়েঁ চুয়ামেনি হলুদ কার্ড পাওয়ায় চ্যাম্পিয়নস লিগে পরের ম্যাচে খেলতে পারবেন না। আর বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়ার এবং তাঁর তিন সতীর্থ জামাল মুসিয়ালা, জোনাথন তা ও লুইস দিয়াজ দেখেছেন হলুদ কার্ড।

রাতের আরেক ম্যাচে স্বাগতিক স্পোর্টিং সিপিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে ৯০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করেন কাই হ্যাভার্টজ। ৭১ মিনিটে তাঁকে নামানো হয় মার্টিন ওডেগার্ডের বদলি হিসেবে। ১৫ এপ্রিল কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে এমিরেটসে স্পোর্টিং সিপিকে আতিথেয়তা দেবে আর্সেনাল। একই রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বায়ার্ন-রিয়াল। এই ম্যাচে ২-১ গোলে পিছিয়ে শুরু করবে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা পাবে না চুয়ামেনিকে।

বুমরাকে পেটানো সূর্যবংশীর প্রশংসায় পঞ্চমুখ পান্ডিয়া

‘ভারতকে মনে করানোর দরকার ছিল, আমাদেরও মেরুদণ্ড আছে’

‘এখন বাংলাদেশে সবচেয়ে বড় সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে’

স্বপ্নের মতো শেষ করতে চান গ্রিজমান, ক্যাম্প ন্যুতে কি তা সম্ভব

রিয়াল পারেনি, বার্সা কি পারবে

ভারতে আম্পায়ার খুনের অভিযোগে দর্শকের বিরুদ্ধে হত্যা মামলা

‘রিয়ালের খেলা এখনো শেষ হয়নি’

সরকার ক্রিকেটীয় স্বায়ত্তশাসনের গলায় ছুরি ধরেছে, আইসিসির হস্তক্ষেপ চেয়ে বুলবুল

অবসর নিয়ে নীরবতা ভাঙলেন মোস্তাফিজের সতীর্থ

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার, খেলতে কি পারবেন পিএসএলে