হোম > খেলা > ক্রিকেট

২ কোটি রুপি হারানোর শঙ্কায় বুমরা

ক্রীড়া ডেস্ক    

জসপ্রীত বুমরার বেতন ২ কোটি রুপি কমতে পারে বলে শোনা যাচ্ছে। ছবি: ফাইল ছবি

ভারতের সবশেষ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে জসপ্রীত বুমরা অসামান্য অবদান রেখেছেন। বিশেষ করে ডেথ ওভারে বোলারদের জন্য যে বিষাক্ত মৃত্যুবাণ ছোড়েন, সেটার জবাব দেওয়ার মতো ভাষা থাকে না ব্যাটারদের কাছে। কিন্তু ছন্দে থাকা এমন এক ক্রিকেটারের বেতন ২ কোটি রুপি কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

হঠাৎ বুমরার প্রসঙ্গ আসার কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্ভাব্য নতুন কেন্দ্রীয় চুক্তি। ২০২৫-২৬ মৌসুমের চুক্তি থেকে এ‍+ ক্যাটাগরি বাদ দেওয়া হচ্ছে বলে শোনা গেছে সেক্ষেত্রে ‘এ’ ক্যাটাগরিতে চলে যেতে পারেন বুমরা। আগে যেখানে বছরে ৭ কোটি রুপি পেতেন, ক্যাটাগরিতে নিচে নেমে গেলে সেটা হয়ে যাবে ৫ কোটি রুপি। টাইমস অব ইন্ডিয়ার আজকের এক প্রতিবেদন থেকে তেমন কিছুরই ইঙ্গিত মিলেছে। বিসিসিআইয়ের এক ঘনিষ্ঠ সূত্র বলেছেন, ‘বোর্ড বুমরাকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, সেটা খতিয়ে দেখছে। তার পারিশ্রমিক ৭ কোটি থেকে কমিয়ে ৫ কোটি করাটা অন্যায্য হবে। আরও কয়েকজন ক্রিকেটার আছেন, যারা ভালো পারফর্ম করা সত্ত্বেও এক ধাপ নিচে নেমে গেছেন বলে মনে হচ্ছে। তাদের চুক্তির মূল্যায়নেও ব্যাপারটি পুনরায় বিবেচনা করা হতে পারে।’

বিসিসিআইয়ের ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি এখনো প্রকাশ করেনি। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ৩০ ক্রিকেটারকে চুক্তির আওতায় আনা হয়েছে। পর্যাপ্ত ক্রিকেটার না থাকায় এ‍+ ক্যাটাগরি বাদ দেওয়ার চিন্তাভাবনা চলছে। সেক্ষেত্রে সর্বোচ্চ ক্যাটাগরি হবে ‘এ’।

বিরাট কোহলি, রোহিত শর্মা, বুমরা, রবীন্দ্র জাদেজা—‘এ‍+’ ক্যাটাগরিতে সবশেষ মৌসুমে ছিলেন চার ক্রিকেটার। যাঁদের মধ্যে কোহলি-রোহিত এরই মধ্যে টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন। আর কোহলি-রোহিতের সঙ্গে বার্বাডোজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন জাদেজা। শুধু বুমরার জন্য ‘এ‍+’ ক্যাটাগরি রাখতে চাচ্ছে না বিসিসিআই।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুমরার শেষের ম্যাজিকে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেবার ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন তিনি। আর সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা জেতে ভারত। ৪ ওভারে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ফাইনালসেরার পুরস্কার পেয়েছেন বুমরা। প্রথম দল হিসেবে সর্বোচ্চ তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা, স্বাগতিক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন, টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন—আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত গতকাল অনেকগুলো প্রথমের কীর্তি গড়েছে।

পাকিস্তানি ক্রিকেটার ইস্যুতে বিতর্ক উসকে দিলেন মোদি

‘সিঙ্গাপুর-ভিয়েতনামকে হারাতে পারলে তা বাংলাদেশের জন্য গুড স্টেটমেন্ট’

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দুশ্চিন্তা করতে নিষেধ করল পাকিস্তান

মির্জা আব্বাস আমার বিয়েতে এসেছিলেন, তাই দোয়া মাহফিলে আসা: তামিম

কোরিয়াকে বিধ্বস্ত করে ফাইনালে অস্ট্রেলিয়াকে পেল জাপান

পাকিস্তানকে হারিয়েই সৌদি আরবে মিরাজ

সাক্ষাৎকারের মাঝপথে হঠাৎ কেন মেজাজ হারালেন অস্ট্রেলিয়ান তারকা

পাকিস্তানি তারকা ক্রিকেটারের বাংলাদেশ সিরিজে না থাকার রহস্য তাহলে এটাই

কেন কান্নার ‘অভিনয়’ করলেন ভিনি

বিশ্বকাপ সামনে রেখে ফিফা-ইউটিউবের ঐতিহাসিক চুক্তি