হোম > খেলা > ক্রিকেট

মা হারালেন শেখ মেহেদী

ক্রীড়া ডেস্ক    

আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মেহেদীর মা মমতাজ বেগম। ছবি: সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম। আজ সকালে খুলনায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

মেহেদীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। এই বিবৃতিতে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে।’

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ মেহেদী। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ছিলেন তিনি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে ভারত যেতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। বিকল্প হিসেবে অদম্য টি-টোয়েন্টি কাপ আয়োজন করেছিল বিসিবি। এই টুর্নামেন্টটিতে লিটন দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশের হয়ে খেলেছেন মেহেদী।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মেহেদীর। ২০২১ সালে ওয়ানডে দলেও পথচলা শুরু হয় তাঁর। ৭০ টি-টোয়েন্টির ৬৮ ইনিংসে বল হাতে নিয়েছেন সমান উইকেট; ওভারপ্রতি দিয়েছেন ৬.৭৩ রান। এ ছাড়া ৪৮ ইনিংস ব্যাটিংয়ে নেমে করেছেন ৪২৭ রান; স্ট্রাইকরেট ১০১.১৮।

টি-টোয়েন্টির মতো ওয়ানডে দলে নিয়মিত হতে পারেননি মেহেদী। এই সংস্করণে বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত মাত্র ১১টি ম্যাচ খেলেছেন তিনি। ৪.৯৫ ইকোনমি রেটে তুলে নিয়েছেন ১৪ উইকেট। পাশাপাশি ১০ ইনিংসে ১২২ রান করেছেন মেহেদী।

লিটনের বাজে ফর্ম নিয়ে চিন্তিত নন শান্ত

বিশ্বকাপের এই পদ্ধতি নিয়ে সমালোচকদের ধুয়ে দিলেন গাভাস্কার

আরামসে ২০২৭ বিশ্বকাপ খেলতে পারবে সাকিব, মনে করেন আশরাফুল

ভারতের কাছে হেরে আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের

খেলা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের লক্ষ্য ১৩৫ রান

সিডনির গরমের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে প্রবাসী আনিকার

‘ভারতের সাবেক ক্রিকেটাররা পাকিস্তানকে গালিগালাজ করে’

ত্রিশের পর ৫০০ গোল করে রোনালদোর অনন্য কীর্তি

ভারতকে হারিয়ে বাংলাদেশ কি প্রতিশোধ নিতে পারবে