হোম > খেলা > ক্রিকেট

‘রাজনীতি চললে বাংলাদেশ ক্রিকেট খুব বেশি এগোবে না’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের প্রস্তুতি। ছবি: বিসিবি

দেশের ক্লাব ক্রিকেট যে থমকে আছে। বিসিবির নীতিনির্ধারকদের দাবি, তাঁরা লিগ আয়োজনে প্রস্তুত। কিন্তু কিছু ক্লাব ক্রিকেটারদের জিম্মি করে রেখেছে বলে অভিযোগ তাঁদের। ওদিকে বর্তমান বোর্ডবিরোধী ক্লাবগুলোর সিদ্ধান্ত—যাদের তারা ‘অবৈধ ’ মনে করে, তাদের অধীনে কোনো ক্রিকেট নয়। ক্ষমতার এই লড়াইয়ের মাঝে অসহায় সময় পার করছেন ক্রিকেটাররা।

বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট যে জায়গায় দাঁড়িয়ে আছে, ক্লাব ক্রিকেটের গুরুত্বপূর্ণ অবদান আছে। আমরা উঠেছি ক্লাব ক্রিকেট থেকে। দলগুলো কেন খেলতে চায় না, জানি না। বোধগম্য না। হয়তোবা এটা ওনারা একটু রাজনীতি এনেছেন এখানে যে এই বোর্ড, এই বোর্ড...বোর্ড তো একটা সংস্থা। এই যে ধারা চালু হয়ে গেল (ক্রিকেটারদের জিম্মি করা), এই ট্রেন্ড যে যারা এখন খেলতে চাচ্ছেন না তারা যদি কখনো ক্ষমতায় আসেন, আবার যদি একই দৃশ্য দেখা যায় (ক্রিকেটারদের জিম্মি), বাংলাদেশ ক্রিকেট খুব বেশি এগোতে পারবে না। এখন ক্লাবগুলো যদি খেলে ভালো, না খেললে তো আসলে আমাদেরই ক্ষতি।’

ক্রিকেটারদের রাজনীতিতে জড়ানোর ঘটনা নতুন কিছু নয়। তবে খেলোয়াড়দের খেলোয়াড়িজীবনে জড়াতে নিরুৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কথার সঙ্গে পুরোপুরি একমত বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ।

গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের খেলোয়াড়দের মাসিক ভাতা দেওয়ার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, বিসিবি সহসভাপতি ফারুক, সাবেক পরিচালক মাহবুব আনাম, সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ক্রীড়াঙ্গনের অনেক সংগঠকই। ক্রিকেটারদের খেলা চলাকালীন অবস্থায় রাজনীতিতে আসা উচিত না—প্রধানমন্ত্রী তারেক রহমানের কথার সঙ্গে একমত কি না এই প্রশ্নের উত্তরে ফারুক বলেন, ‘আমি অবশ্যই মনে করি একমত। আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তাঁরটা বলেছেন। আমার মতে তারকাখ্যাতিকে কাজে লাগিয়ে রাজনীতি করা উচিত না।’

ফারুকের মতে, আইন করে খেলোয়াড়দের রাজনীতিতে আসা বন্ধ করা উচিত। বিসিবি সহসভাপতি গতকাল সাংবাদিকদের বলেন, ‘খেলা ছাড়ার পরে রাজনীতিতে আসার দুনিয়ায় অনেক উদাহরণ আছে। আপনি খেলা ছাড়বেন, এক সময় রাজনীতি করবেন। আমাদের কিছু খেলোয়াড় যাঁরা এই সমস্যায় ভুগছেন। নাম বলার প্রয়োজন মনে করি না আমি। এটা যেন আর আমরা দেখতে না পাই।’

নাসিম শাহকে বাঁচিয়ে দিয়েছেন পিসিবি সভাপতি, দাবি পাকিস্তানি ক্রিকেটারের

মোস্তাফিজের সতীর্থকে শাস্তি দিল পাকিস্তান বোর্ড

আইপিএলে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে আংটি হারালেন এক ভক্ত

বাংলাদেশ-সিঙ্গাপুর: এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

রিজভীর কাছে কোন ক্রিকেটার এসেছিলেন বিএনপির এমপি হতে

সিঙ্গাপুরের বিপক্ষে ফিরলেন মোরসালিন, গোলকিপিংয়ে পরিবর্তন

‘হামজার কারণে বাংলাদেশের সঙ্গে খেলতে রাজি হয়েছে ভিয়েতনাম’

বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে এবার কী বলছেন ফিফা প্রেসিডেন্ট

বিগ ব্যাশের বর্ষসেরার মনোনয়ন পেলেন রিশাদ

হারের বৃত্তে ঘানা, বিশ্বকাপের আগে চাকরি হারালেন কোচ