হোম > খেলা > ফুটবল

জেনে নিন হামজাদের এক বছরের সূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারত ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফে

২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়েই হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে।

ভারত ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের অভিযান শুরু হচ্ছে বাংলাদেশের। হাভিয়ের কাবরেরার বাংলাদেশ এক বছরে খেলবে ৬ ম্যাচ। হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে তিনটি করে ম্যাচ বাছাইপর্বে খেলবে বাংলাদেশ। এই ৬ ম্যাচের পাঁচটি খেলবে ২০২৫ সালে। একটি ম্যাচ আগামী বছরের ৩১ মার্চ বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচটি হবে সিঙ্গাপুরের মাঠে।

ভারত ম্যাচের পর আড়াই মাসের বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে কাবরেরার দল। ম্যাচটি হবে বাংলাদেশের মাঠে। ঘরের মাঠে প্রায় চার মাস পর বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। ৯ অক্টোবর হবে বাংলাদেশ-হংকং ম্যাচ। এই দুই দল ফের মুখোমুখি হবে ১৪ অক্টোবর। এবার খেলা হবে হংকংয়ে। আর ১৮ নভেম্বর বাংলাদেশ আতিথেয়তা দেবে ভারতকে।

১৭ মার্চ হামজা সিলেট ওসমানী বিমানবন্দরে নামতেই উপচে পড়া ভিড় দেখা গেছে। সেদিন সন্ধ্যায় তাঁর বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে ইফতারের পর জনাকীর্ণ পরিবেশে হলো সংবাদ সম্মেলন। গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ দলের টিম হোটেলে কাবরেরা, বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ও হামজা এসেছিলেন সংবাদ সম্মেলনে। আজ কাবরেরার দল রওনা দিয়েছে ভারতের উদ্দেশ্যে।

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ৪ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ শুরু করছে বাংলাদেশ। গত বছরের ১৬ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনাতে সবশেষ বাংলাদেশ মাঠে নেমেছিল। এই ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের ম্যাচ প্রতিপক্ষ তারিখ ভেন্যু ভারত ২৫ মার্চ ভারত সিঙ্গাপুর ১০ জুন বাংলাদেশ হংকং ৯ অক্টোবর বাংলাদেশ হংকং ১৪ অক্টোবর হংকং ভারত ১৮ নভেম্বর বাংলাদেশ সিঙ্গাপুর ৩১ মার্চ, ২০২৬ সিঙ্গাপুর

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান

৪ বছর পর বিশ্বকাপ খেলতে আসা জিম্বাবুয়ে কীভাবে বদলে গেল

অস্ট্রেলিয়াকে হারিয়ে ওমান কি পারবে অঘটন ঘটাতে

পাকিস্তানের প্ররোচনায় বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, বলছেন সৈয়দ আশরাফ