হোম > খেলা > অন্য খেলা

না ফেরার দেশে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট মিমু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামীমা সাত্তার মিমো। ফাইল ছবি

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমু আর নেই। শুক্রবার রাতে রাজধানীর নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

পারিবারিক সূত্র জানিয়েছে, মিমু দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ ও ভার্টিগো সমস্যায় ভুগছিলেন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ ঢাকা থেকে দিনাজপুরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বাবার কবরের পাশেই তাঁকে দাফন করা হবে।

স্বাধীনতার পর বাংলাদেশের অ্যাথলেটিকস ট্র্যাকে অন্যতম সফল মুখ ছিলেন মিমু। বিশেষ করে হাইজাম্পে তিনি দীর্ঘদিন আধিপত্য বজায় রেখেছিলেন। অ্যাথলেটিকসে অসংখ্য পদক জয়ের পাশাপাশি ২০০০ সালে তিনি ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’ লাভ করেন।

খেলোয়াড়ি জীবন শেষে মিমু জাতীয় ক্রীড়া পরিষদের কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে বিকেএসপির উপপরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন। দিনাজপুর বিকেএসপি গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর বিশেষ ভূমিকা ছিল। এ ছাড়া তিনি অ্যাথলেটিকস ও আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এবং অ্যাথলেটিকস জাজ হিসেবেও দীর্ঘদিন যুক্ত ছিলেন।

মিমু প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খালাতো বোন। তবে খেলোয়াড়ি জীবনে তিনি সব সময় নিজের যোগ্যতা ও কর্মদক্ষতা দিয়েই পরিচিতি গড়ে তুলেছিলেন। তাঁর মৃত্যুতে বিকেএসপি, অ্যাথলেটিকস, আর্চারি ফেডারেশন, বাফুফেসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

গ্লাভস-হেলমেট ছুড়ে মেরে শাস্তি পেলেন সালমান

‘গলির ক্রিকেট বয়ের মতো আচরণ করেছে মিরাজ’

পিএসএল ছেড়ে আইপিএলে মুজারাবানি, আইনি পদক্ষেপের হুমকি পিসিবির

রানআউট বিতর্কে সাবেকদের তোপের মুখে মিরাজ

মিরাজের জায়গায় থাকলে সালমান কি রানআউট করতেন

‘মিরাজ কোনো ভুল করেনি’

এটা চ্যারিটি লিগ নয়, আন্তর্জাতিক ম্যাচ—সালমানের রানআউট প্রসঙ্গে লিটন

বাংলাদেশ সিরিজ বাদ দিয়ে পিএসএলে কোচিং করাবেন নিউজিল্যান্ডের দুই কোচ

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল পাকিস্তান

মোস্তাফিজ বাদ পড়ায় আইপিএলে কপাল খুলল জিম্বাবুয়ের ক্রিকেটারের