হোম > খেলা > ক্রিকেট

সিসিডিএম চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন অপরাজেয়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

৫ উইকেটে জিতেছে অপরাজেয়। ছবি: বিসিবি

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি অপরাজেয়র। কিন্তু সালেহীন রিফাত সাদের ঝোড়ো ব্যাটিংয়ে আশা বাঁচিয়ে রেখেছিল দলটির। শেষ পর্যন্ত সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের ফাইনালে অগ্রণীকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে তাওহীদ খানের দল।

ঢাকার ক্রিকেটার্স একাডেমি গ্রাউন্ডে অগ্রণীর পুঁজিটা খুব বড় ছিল না। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করে তারা। ৯১ স্ট্রাইকরেটে ৪৩ রান করেন মোঃ রেজাউল করিম। ১৪ বল খেলা রাহানুর ইসলাম সুহিনের ব্যাট থেকে আসে ৩১ রান। ৭ বলে ২০ রান এনে দেন রিয়াজুল মোল্লা। এ ছাড়া ১৩ রান করেন আবির হোসেন। অপরাজেয়র হয়ে ৩ উইকেট নেন মাসমাইন সাগর। ৪৩ রান দেন তিনি। রায়হান উদ্দিন ও আসাদুজ্জামান প্রিন্সের শিকার দুটি করে উইকেট।

জবাব দিতে নেমে ১২.২ ওভারে ৪ উইকেট হারিয়ে অপরাজেয়র সংগ্রহ ছিল ৬৯ রান। এরপরই সাদ ও তৌহিদের ব্যাটে দারুণ প্রতিরোধ গড়ে জয়ের ভীত পায় দলটি। পঞ্চম উইকেটে এই দুজন মিলে যোগ করেন ৭০ রান। ৩৫ বলে ৪৫ রান করে অধিনায়ক ফিরে গেলেও দল জিতিয়ে মাঠ ছাড়েন সাদ। ১৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪০ রান করেন তিনি। ম্যাচ জেতানো ইনিংস খেলে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন সাদ। তাঁর সঙ্গী রাকিক ইসলাম শ্রাবণ ৭ বলে ১৫ রান করেন। ২৯ রানের বিনিময়ে ৩ উইকেট নেন রতন। আবির হোসেন নেন ১ উইকেট; ১৮ রান দেন তিনি।

বাজে রেকর্ডে রুয়ান্ডার ক্রিকেটারকেও ছাড়িয়ে গেলেন লঙ্কান ক্রিকেটার

যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখতে ক্রিকেটকে কাজে লাগাচ্ছে ভারত

ইংল্যান্ডের বিপক্ষে অঘটন ঘটাতে ঘটাতেও পারল না নেপাল

আইসিসির সঙ্গে আমরা যোগাযোগ করিনি, দাবি পিসিবির

যৌন নিপীড়ন নিয়ে বিসিবির তদন্তে সন্তুষ্ট নন জাহানারা

লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

বিসিবি সভাপতির হঠাৎ পাকিস্তান সফর নিয়ে কী বললেন সহসভাপতি

আফগানিস্তানকে হারিয়ে পুরোনো প্রতিশোধ নিল নিউজিল্যান্ড

ছক্কা মারা বাবরের শক্তির জায়গা নয়, বলছেন ভারতের সাবেক ক্রিকেটার

বার্সেলোনার বিপক্ষে বছরের ‘প্রথম’ গোল করলেন মেসি