হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়েকে হারাতে যুক্তরাষ্ট্র থেকে ‘বিশেষ অস্ত্র’ ব্যবহার ভারতের

ক্রীড়া ডেস্ক    

বাঁচা-মরার ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত-জিম্বাবুয়ে। ছবি: ক্রিকইনফো

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক স্বাগতিক ভারত বেশ কোণঠাসা অবস্থায় রয়েছে। সুপার এইটে হাতে থাকা দুই ম্যাচ জিতলেও নিশ্চিত হচ্ছে না তাদের সেমিফাইনাল। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ সন্ধ্যায় বাঁচা-মরার ম্যাচে খেলতে নামবে ভারত-জিম্বাবুয়ে। এই ম্যাচে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিশেষ এক বস্তু ভারত প্রয়োগ করছে বলে শোনা গেছে।

আবহাওয়ার পূর্বাভাসে আজ চেন্নাইয়ে বৃষ্টির সম্ভাবনা ১০ শতাংশ। তামিলনাড়ুর রাজধানী শহরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়তে থাকায় রাতের দিকে শিশিরের প্রভাব বাড়তে পারে। যেহেতু ম্যাচটা সন্ধ্যায় হবে, তাতে টস জিতে যেকোনো দলই ফিল্ডিং নিতে চাইবে। শিশিরের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত নতুন এক রাসায়নিক পদার্থ ‘ডিউ কিউর’ ব্যবহার করা হচ্ছে চিদাম্বরম স্টেডিয়ামে। ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেসের’ আজকের এক প্রতিবেদনে জানা গেছে, এই বিশেষ রাসায়নিক দ্রব্য স্প্রে করার পরিকল্পনা করছে ভারত। ম্যাচ শুরুর আগেই কার্যকর করতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ভারত-জিম্বাবুয়ে ম্যাচ।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরেই বেকায়দায় পড়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। দলটির নেট রানরেট এখন -৩.৮০। কোণঠাসায় পড়া ভারতের যেহেতু দুটি ম্যাচই জিততে হবে, তাই তারা ‘ডিউ কিউর’ ব্যবহার করছে। গত দুই দিনে বিকেলে মাঠকর্মীরা আউটফিল্ডে পানির সঙ্গে মিশিয়ে এই বিশেষ রাসায়নিক দ্রব্য ছিটিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চিদাম্বরম স্টেডিয়ামের আউটফিল্ড নতুন করে বসানোর সময় তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র থেকে ‘ডিউ কিউর’ আমদানি করছে।

সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর সূর্যকুমারদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ১০৭ রানে জেতায় উইন্ডিজের নেট রানরেট এখন ‍+৫.৩৫। সুপার এইটের গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবিলে এখন তারা শীর্ষে। ওয়েস্ট ইন্ডিজের পরে সুপার এইটে গ্রুপ ওয়ানের পয়েন্ট তালিকায় অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের নেট রানরেট ‍+৩.৮০। তিন ও চারে থাকা ভারত ও জিম্বাবুয়ের নেট রানরেট -৩.৮০ ও -৫.৩৫। গ্রুপ পর্বে এখন পর্যন্ত চারটি দলই একটি করে ম্যাচ খেলেছে।

ভারতের অবশ্য সূচির একটা সুবিধা রয়েছে। আজ সুপার এইটে গ্রুপ ওয়ানের দুটি ম্যাচ রয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। একই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চেন্নাইয়ে মাঠে গড়াবে ভারত-জিম্বাবুয়ে ম্যাচ। আবার ১ মার্চ বিকেলে দিল্লিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। সেদিন সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। দুই দিনই অন্তত ম্যাচ শুরুর আগে ভারত জানতে পারবে যে কোন সমীকরণে তাদের খেলতে হবে।

মার্করাম-ঝড়ে আবারও দাপুটে জয় দক্ষিণ আফ্রিকার

রনির অলরাউন্ড নৈপুণ্যে তাসকিনদের উড়ন্ত জয়, মিরাজদের উড়িয়ে দিলেন শান্তরা

‘সাকিব মানুষ মারতে পারে না, মামলাটা খতিয়ে দেখা উচিত’

বগুড়ায় ‘সাকিব-সাকিব’ চিৎকার, বিসিবির পেজে পোস্ট

চমকে ভরপুর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠল কারা

ব্যাটিংয়ের সময় কেন দর্শকদের দিকে তেড়ে গেলেন মিঠুন

জিম্বাবুয়ের কাছেও কি ধরা খাবে ভারত

পাকিস্তানের ‘বন্ধু’ এখন ইংল্যান্ড, ‘পথের কাঁটা’ নিউজিল্যান্ড

‘রিয়াল মাদ্রিদের এই জয়টা বর্ণবাদের বিরুদ্ধেও জয়’

সমীকরণের মারপ্যাঁচ ছাড়িয়ে ভারত কি উঠতে পারবে সেমিফাইনালে