হোম > খেলা > ক্রিকেট

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের লক্ষ্য ১৩৫ রান

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশকে ১৩৫ রানের লক্ষ্য দিয়েছে ভারত। ছবি: এসিসি

ইতিহাসের পুনরাবৃত্তি নাকি বাংলাদেশের প্রতিশোধ—এর উত্তর জানতে আর অল্প কিছু সময়ের অপেক্ষা। ২০২৩ সালে প্রথমবার আয়োজিত নারী ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। হংকংয়ের মংকং ক্রিকেট গ্রাউন্ডের সেই হারের বদলা নেওয়ার সুযোগ আজ বাংলাদেশের সামনে। ব্যাংককের তার্থাই ক্রিকেট গ্রাউন্ডে চ্যাম্পিয়ন হতে বাংলাদেশকে করতে হবে ১৩৫ রান।

এবারের নারী ইমার্জিং টিমস এশিয়া কাপে চার ম্যাচের চারটিতে জিতে ফাইনালে উঠেছে ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই অনবদ্য বাংলাদেশ আজ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে খেলছে ভারতের বিপক্ষে। ব্যাংককের তার্থাই ক্রিকেট গ্রাউন্ডে শুরুতে বাংলাদেশ ছড়ি ঘোরালেও ভারত এরপর ঘুরে দাঁড়িয়েছে। স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি জোগাড় করেছে ভারত।

ব্যাংককের তার্থাই ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক রাধা যাদব। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারত ৮.১ ওভারে ৪ উইকেটে ৪৪ রানে পরিণত হয়। পঞ্চম উইকেটে তেজাল হাসাবনিস ও রাধা যাদব ৬৯ রানের জুটি গড়েন।

১৭তম ওভারের তৃতীয় বলে রাধাকে (৩৬) ফিরিয়ে জুটি ভাঙেন ফাহিমা খাতুন। তেজাল ও রাধার ৬৯ রানের জুটি ফাইনালে ভারতের ইনিংস সর্বোচ্চ জুটি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট ১৩৪ রান করেছে ভারত। পাঁচ নম্বরে নামা তেজাল ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৫১ রান করে অপরাজিত থাকেন। ৩৪ বলের ইনিংসে ৩ চার ও ২ ছক্কা মেরেছেন।

বাংলাদেশের অধিনায়ক ফাহিমা ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৪ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন। আর ভারতের ওপেনার নন্দিনী কাশ্যপ (৮) হয়েছেন রানআউট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২.১ ওভারে ১ উইকেটে ১২ রান করেছে বাংলাদেশ।

লিটনের বাজে ফর্ম নিয়ে চিন্তিত নন শান্ত

বিশ্বকাপের এই পদ্ধতি নিয়ে সমালোচকদের ধুয়ে দিলেন গাভাস্কার

আরামসে ২০২৭ বিশ্বকাপ খেলতে পারবে সাকিব, মনে করেন আশরাফুল

ভারতের কাছে হেরে আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের

খেলা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মা হারালেন শেখ মেহেদী

সিডনির গরমের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে প্রবাসী আনিকার

‘ভারতের সাবেক ক্রিকেটাররা পাকিস্তানকে গালিগালাজ করে’

ত্রিশের পর ৫০০ গোল করে রোনালদোর অনন্য কীর্তি

ভারতকে হারিয়ে বাংলাদেশ কি প্রতিশোধ নিতে পারবে