হোম > খেলা > ক্রিকেট

ক্যারিয়ার নষ্টের জন্য আইপিএলকে দুষছেন পিটারসেন

ক্রীড়া ডেস্ক    

পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক। ছবি: সংগৃহীত

নিজের অবসরের বিষয়টা সামনে আনলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। ক্যারিয়ার শেষের পেছনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) দায়ী করেছেন তিনি। জানালেন, ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রোষানলে পড়তে হয়েছিল তাঁকে।

২০১৪ সালে ৩৩ বছর বয়সে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন পিটারসেন। ইউটিউবার রণবীর আল্লাহ বাদিয়াকে তিনি বলেন, ‘আমি ত্যাগ স্বীকার করেছিলাম; আমার ক্যারিয়ার শেষ হয়েছে। সে সময়কার প্রশাসনের (ইসিবির কর্তারা) সবাই আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার সময় আমার বয়স হয়েছিল ৩৩ বছর। খেলেছি ১০৪টি টেস্ট। অথচ আমার ১৫০-১৬০টি টেস্ট খেলা উচিত ছিল। নামের পাশে ১২-১৩ হাজার রান থাকা উচিত ছিল। আমার মনে হয়, এটা আমার এটা প্রাপ্য ছিল।’

আইপিএলে এখন ইংল্যান্ডের ক্রিকেটারদের অভাব নেই। চোটে না পড়লে জস বাটলার, জফরা আর্চার, স্যাম কারানদের নিয়মিতই এই লিগে দেখা যায়। পিটারসেনের দাবি—ইংল্যান্ডের ক্রিকেটারদের এই পথ তৈরি করে দেওয়ার পেছনের কারিগর তিনি, ‘জস বাটলারের একটা সাক্ষাৎকার নিয়েছিল কিছু দিন আগে। সে আমাকে ধন্যবাদ দিয়েছে। আমি যে ত্যাগ স্বীকার করেছি, তারা সেসবের ফল পাচ্ছে এখন।’

আইপিএলে পাঁচটি মৌসুম খেলেছেন পিটারসেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দিয়ে ২০০৯ সালের মৌসুমে অভিষেক হয় তাঁর। সব মিলিয়ে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন তিনি। ৩৬ ইনিংসে ব্যাট হাতে করেছেন ১০০১ রান। স্ট্রাইকরেট ১৩৪.৭২, ব্যাটিং গড় ৩৭.০৭। আইপিএলে এক সেঞ্চুরির পাশাপাশি চারটি ফিফটি আছে সাবেক তারকা ব্যাটারের নামের পাশে।

পিটারসেনের আইপিএল নিয়ে মন্তব্যের জেরে ইংল্যান্ডকে ধুয়ে দিলেন মোদি

কোন ক্ষমতাবলে বুলবুলের কমিটি ভেঙে দিল ক্রীড়া পরিষদ

বোর্ড ভাঙার খবর শুনে বিসিবি ছাড়লেন বুলবুল

বিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি

ইউরোপের দলের বিপক্ষে আগেও খেলেছিল বাংলাদেশ

বিশ্বকাপে জায়গা করে নিতে নেইমারের অস্ত্রোপচার

প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ

‘এখন খেললে মৌসুমে হাজার গোল করতেন ম্যারাডোনা’

বাংলাদেশের সামনে আজ বাঁচা-মরার লড়াই

হঠাৎ কোথায় হারালেন রিশাদ