হোম > খেলা > ক্রিকেট

বগুড়ায় ‘সাকিব-সাকিব’ চিৎকার, বিসিবির পেজে পোস্ট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাকিব আল হাসানের নামে বগুড়ায় স্লোগান দিচ্ছেন ভক্ত-সমর্থকেরা। ছবি: বিসিবি

সাকিব আল হাসানকে ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরকম সময়ে বগুড়ায় দেখা গেল সাকিব-উন্মাদনা। বিসিএল ওয়ানডের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের ম্যাচে শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারিতে সাকিবের নামে গলা ফাটিয়েছেন দর্শকেরা।

দর্শকদের কারও কারও হাতে ছিল সাকিবের ছবি, কারও হাতে তাঁকে নিয়ে লেখা প্ল্যাকার্ড। কোনো এক প্ল্যাকার্ডে লেখা ‘আই মিস ইউ সাকিব ৭৫’। সমস্বরে তাঁরা চিৎকার করেছেন ‘সাকিব’, ‘সাকিব’ নামে। যার অংশ বিশেষ উঠে এসেছে বিসিবির ফেসবুক পেজে পোস্ট করা এক রিলসে। ক্যাপশনে বিসিবি লিখেছে, ‘শহীদ চান্দু স্টেডিয়ামে ভক্ত-সমর্থকেরা সাকিব! সাকিব! স্লোগান দিচ্ছেন। ক্রিকেটপ্রেমীদের জন্য শিহরণ জাগানোর মতো এক মুহূর্ত।’

২৪ জানুয়ারি বিসিবির পরিচালনা-পর্ষদের সভায় সাকিবকে ফেরানোর সিদ্ধান্ত হয়। বিসিবির একাধিক পরিচালক পাকিস্তান সিরিজ দিয়ে সাকিবের ফেরার ইঙ্গিত দিয়েছেন। ১১, ১৩ ও ১৫ মার্চ হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। গত পরশু বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর আজকের পত্রিকার পডকাস্টেও বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে ফেরানো নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ৫ আগস্টের পরে যে মামলাগুলি হয়েছে সেগুলোর যাচাই বাছাই করা হবে। সে কারণেই বিসিবি আশাবাদী হয়ে উঠেছে।

তবে সাকিবকে নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সুর একটু ভিন্ন। গতকাল ঢাকায় এক ইফতার বিতরণ অনুষ্ঠানে আমিনুল জানিয়েছেন, আইনজীবীর মাধ্যমে নিজেদের মামলা লড়ে নিরাপরাধ প্রমাণ করতে পারলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন সাকিব। একই কথা মাশরাফি বিন মর্তুজার ক্ষেত্রেও প্রযোজ্য। দুজনই পতিত আওয়ামী লীগ সরকারের সাংসদ (এমপি) ছিলেন আর ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সাকিব-মাশরাফির নামে একাধিক মামলা করা হয়েছে। সে বছরের অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারেননি সাকিব। তবে বাংলাদেশের তারকা অলরাউন্ডার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত খেলছেন।

এমনকি, গত দেড় বছরে স্টেডিয়ামে সাকিবকের ছবি কিংবা তাঁকে নিয়ে লেখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে ঢুকতেই দেয়নি বিসিবি। সেই সাকিবের নাম ধরে দর্শকদের চিৎকার করার রিলস পোস্ট করা হয়েছে বিসিবিরই পেজে। আর এই ঘটনাটা ঘটেছে বিএনপির ঘাঁটি বলে পরিচিত বগুড়ায়।

মার্করাম-ঝড়ে আবারও দাপুটে জয় দক্ষিণ আফ্রিকার

রনির অলরাউন্ড নৈপুণ্যে তাসকিনদের উড়ন্ত জয়, মিরাজদের উড়িয়ে দিলেন শান্তরা

‘সাকিব মানুষ মারতে পারে না, মামলাটা খতিয়ে দেখা উচিত’

জিম্বাবুয়েকে হারাতে যুক্তরাষ্ট্র থেকে ‘বিশেষ অস্ত্র’ ব্যবহার ভারতের

চমকে ভরপুর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠল কারা

ব্যাটিংয়ের সময় কেন দর্শকদের দিকে তেড়ে গেলেন মিঠুন

জিম্বাবুয়ের কাছেও কি ধরা খাবে ভারত

পাকিস্তানের ‘বন্ধু’ এখন ইংল্যান্ড, ‘পথের কাঁটা’ নিউজিল্যান্ড

‘রিয়াল মাদ্রিদের এই জয়টা বর্ণবাদের বিরুদ্ধেও জয়’

সমীকরণের মারপ্যাঁচ ছাড়িয়ে ভারত কি উঠতে পারবে সেমিফাইনালে