হোম > খেলা > ক্রিকেট

বাবার কারণে ধোনি-কপিলের কাছে ক্ষমা চাইলেন যুবরাজ

ক্রীড়া ডেস্ক    

যুবরাজ সিং এবং জোগরাজ সিং। ছবি: সংগৃহীত

মহেন্দ্র সিং ধোনি এবং কপিল দেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন যুবরাজ সিংয়ের বাবা এবং ভারতের সাবেক ক্রিকেটার জোগরাজ সিং। এ ঘটনায় এবার ধোনি এবং কপিলের কাছে ক্ষমা চাইলেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য যুবরাজ।

২০১৭ সালের জুনের পর আর ভারতের জার্সিতে দেখা যায়নি যুবরাজকে। তাঁর জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে সে সময় কম সমালোচনা হয়নি। ছেলের আন্তর্জাতিক ক্যারিয়ার নষ্ট হওয়ার জন্য লম্বা সময় পর ধোনির দিকে আঙুল তুলেছেন জোগরাজ। একই সঙ্গে কপিল দেবের বিরুদ্ধে কারণ ছাড়াই যুবরাজকে বাদ দেওয়ার অভিযোগ তোলেন তিনি। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই ক্রিকেট মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। আলোচিত ইস্যুতে এবার মুখ খুললেন যুবরাজ। বাবার বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করেন না তিনি।

এক সাক্ষাৎকারে যুবরাজ বলেন, ‘আমি কপিল দেব ও এমএস ধোনির কাছে এসব মন্তব্যের জন্য ক্ষমা চাইছিল। বাবাকে স্পষ্টভাবে বলেছি—এটা ঠিক নয়। কপিল দেব ভারতের জন্য অসাধারণ একজন অধিনায়ক ও খেলোয়াড়। আমার বাবা ও তাঁর মধ্যে কী সমস্যা ছিল, তা আমি জানি না। আর ধোনির সঙ্গে আমি খেলেছি, আমাদের সম্পর্কও ভালো। কিন্তু বাবা তাঁর সম্পর্কে যা বলেছেন, তা একেবারেই গ্রহণযোগ্য নয়—আমি তাকে তা জানিয়েছি।’

ধোনি এবং কপিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুবরাজ বলেন, ‘আমি বাবাকে বলেছি, যেকোনো কারণেই হোক, এসব কথা না বলাই ভালো। আমি আন্তরিকভাবে দু’জনের কাছেই ক্ষমা চাইছি। তারাও জানেন, ওই মন্তব্যগুলো আমার নয়। দেশের জন্য তারা যা করেছেন, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।’

বাবার সঙ্গে সম্পর্ক নিয়ে যুবরাজ বলেন, ‘আগে আমরা কোচ ও খেলোয়াড় হিসেবে বেশি মেলামেশা করতাম। এখন আমরা বাবা-ছেলের মতো সময় কাটানোর চেষ্টা করি। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কখনো তর্কও হয়—তবে সবই বন্ধুত্বপূর্ণভাবে।’

ডিপিএল নিয়ে ক্লাবগুলোর সঙ্গে বসছে সিসিডিএম

এবার সরে দাঁড়ালেন ইতালির কোচ

কেন ফ্রান্স থেকে অবসর নিতে চেয়েছিলেন এমবাপ্পে

‘পাকিস্তান ৭৯১ কোটি টাকা কোথায় খরচ করল, খতিয়ে দেখা উচিত’

আমিরের রেকর্ড কি ভাঙতে পারবেন মোস্তাফিজ

ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে বিসিবির চিঠি

অশালীন ভাষা ব্যবহার করে শাস্তি পেলেন ভারতীয় ব্যাটার

৮ ধাপ পিছিয়ে থাকা শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

ইতালির ভরাডুবিতে পদত্যাগের হিড়িক, এবার সরে দাঁড়ালেন বিশ্বকাপজয়ী বুফনও

৩৩ কোটি টাকা এভাবেই ‘গচ্চা’ দিতে হচ্ছে কলকাতার