হোম > খেলা > ফুটবল

ছাদখোলা বাসে হাতিরঝিলে নেওয়া হচ্ছে সাফজয়ী যুবাদের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফুটবলারদের বরণ করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: বাফুফে

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। শনিবার সন্ধ্যা ৭টায় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চ্যাম্পিয়ন দলের সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এখন ছাদখোলা বাসে করে হাতিরঝিলে নেওয়া হচ্ছে তাঁদের। নেচেগেয়ে সবাই উৎফুল্ল হয়ে আছেন।

বিমানবন্দরে অনূর্ধ্ব-২০ দলকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি দলের অধিনায়ক মিঠু চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বাফুফে সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীসহ ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পুরুষ ফুটবল দলের জন্য এই প্রথম ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছে। এর আগে কেবল নারী ফুটবল দল ২০২২ এবং ২০২৪ সালে সাফ জয় এবং ২০২৫ সালে এশিয়ান কাপে কোয়ালিফাই করার পর এই বিশেষ সম্মাননা পেয়েছিল। চ্যাম্পিয়ন দলের ছবি দিয়ে সাজানো বাসে চড়ে ফুটবলাররা বিমানবন্দর ত্যাগ করেন।

বিমানবন্দর থেকে ফুটবলারদের নিয়ে বাসটি সরাসরি হাতিরঝিলের এম্ফিথিয়েটারের উদ্দেশে রওনা হয়। সেখানে বাফুফের পক্ষ থেকে খেলোয়াড়দের জন্য আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

লিটন-মিরাজের মেয়াদ বাড়ল, স্পিন কোচ রফিক

‘এই ছেলেরাই বাংলাদেশকে ২০৩৪ বিশ্বকাপে নিয়ে যাবে’

আইপিএলের মাঝপথে হঠাৎ কেন দেশে ফিরলেন অস্ট্রেলিয়ান তারকা

আবারও চীনের কুর্নিশ পেলেন বাংলাদেশের মেয়েরা

রোনান-ডেকলানের বাংলাদেশের হয়ে খেলার গল্প সিনেমাকেও হার মানায়

‘মোস্তাফিজ বিশ্বের সেরা ও শীর্ষস্থানীয় বোলার’

মিলির দৃঢ়তায় চীনকে প্রথমার্ধে আটকে রাখল বাংলাদেশ

অবশেষে শেষ হচ্ছে কাবরেরা অধ্যায়

হাতিরঝিলে সংবর্ধনা দেওয়া হবে সাফজয়ী যুবাদের

বাংলাদেশ কি দুর্দান্ত এক গোলদাতার খোঁজ পেয়ে গেল