হোম > খেলা > ক্রিকেট

৫৫ বছর বয়সেও দুর্দান্ত রফিক, পারলেন না নাফিস-রাজ্জাকরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রদর্শনী ম্যাচে উইকেট নেওয়ার পর এভাবেই উদযাপন করেছেন মোহাম্মদ রফিক। ছবি: বিসিবি

বয়স যে শুধুই কেবল একটি সংখ্যা—বহু ক্লিশে এই কথাটির বাস্তবতা প্রমাণ করলেন মোহাম্মদ রফিক। ৫৫ বছর বয়সেও তিনি দেখালেন তাঁর ঝলক। ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি বাঁ হাতের ঘূর্ণি—অলরাউন্ড নৈপুণ্যে লাল দলকে এনে দিলেন বিশাল জয়। প্রতিপক্ষ সবুজ দলে থাকা শাহরিয়ার নাফিস-আবদুর রাজ্জাকরা স্রেফ উড়ে গেলেন।

স্বাধীনতা দিবসের দিন আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসেছে সাবেক ক্রিকেটারদের মিলনমেলা। নাফিস, রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, রফিক, খালেদ মাসুদ পাইলটরা আজ দুই দলে ভাগ হয়ে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ খেলেছেন। বিশেষ ম্যাচে খেলতে নেমে চার-ছক্কার ফুলঝুরিতে রানের বন্যা বইয়ে দিয়েছে লাল দল। সবুজ দল প্রদর্শনী ম্যাচটি হেরে গেছে ১২৩ রান।

২৪ বলে ৫০ রান করে এভাবেই ব্যাট উঁচিয়ে ধরেছেন মোহাম্মদ রফিক। তাঁর অলরাউন্ড নৈপুণ্যে লাল দল পেয়েছে ১২৩ রানের বিশাল জয়। ছবি: বিসিবি

আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ২১৩ রান করেছে লাল দল। ৫৩ বলে ৮৪ রান করেছেন নাসির উদ্দিন ফারুক। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান করেন রফিক। ২৩ বলে ফিফটি পূর্ণ করে পরের বলেই আউট হয়ে গিয়েছেন তিনি। সবুজ দলের ফয়সাল হোসেন ডিকেন্স ৪ ওভারে ৪৩ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন আনোয়ার হোসেন মনির, রাজ্জাক ও তালহা জুবায়ের।

২১৪ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে ১৫.২ ওভারে ৯০ রানে গুটিয়ে যায় সবুজ দল। সর্বোচ্চ ৩৩ রান আসে শাহরিয়ার নাফিসের ব্যাটে। আশরাফুলের এক ওভারে দুটি ছক্কাও মেরেছেন নাফিস। আর লাল দলের রফিক বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট পেয়েছেন তিনি। উইকেট নেওয়ার পর নেচে নেচে যেভাবে উদযাপন করেছেন, তাতে বোঝারই উপায় নেই যে তাঁর বয়স ৫৫ বছর। প্রদর্শনী ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। তাঁর সতীর্থ ইলিয়াস সানি নিয়েছেন ৫ উইকেট।

২৫ বছর পর জিম্বাবুয়েকে ডাকছে ভারত

তিন গোলেই হারল বাংলাদেশ

এক ম্যাচ জিতেই সেমিফাইনালে বাংলাদেশ

তিন গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

বোর্ড ভাঙার আশঙ্কা দেখছেন না বিসিবি সহসভাপতি

‘মাশরাফি বিসিবিতে আসতে পারলে আসবে’

হামজাকে নিয়ে অনিশ্চয়তা কাটল, গোলকিপিংয়ে চমক

ফুটবল খেলা দেখতে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী ও তাঁর কন্যা

বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রি শুরুর সময় জানাল ফিফা

বাড়তি চাপ সামলে ইতালি কি জায়গা করে নিতে পারবে বিশ্বকাপে