হোম > খেলা > ক্রিকেট

সত্যিই কি বিশ্বকাপে দর্শকখরা, আইসিসি কী বলছে

ক্রীড়া ডেস্ক    

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে দর্শক তুলনামূলক কম দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত

যদি বাংলাদেশ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকত—এমন আফসোসে এখন পুড়ছেন দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী। সব কিছু ঠিকঠাক থাকলে লিটন দাস-মোস্তাফিজুর রহমান-তানজিদ হাসান তামিমদের দেখা যেত বিশ্বকাপের মঞ্চে। বাংলাদেশ থাকলে হয়তো দৃশ্যপট ভিন্ন হতো। কলকাতার ইডেন গার্ডেনসে যে টিকিটখরা, দর্শকখরা দেখা যাচ্ছে, বাংলাদেশ থাকলে হয়তো গ্যালারি ‘হাউসফুল’ থাকত।

এখন অবশ্য এই ‘যদি কিন্তু’র আলাপ করে লাভ নেই। ২৪ জানুয়ারি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নতুন করে প্রকাশ করেছিল। সেই স্কটল্যান্ড এরই মধ্যে দুই ম্যাচ খেলে ফেলেছে। বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিই যে দর্শকখরার একমাত্র কারণ, তা নয়। অন্যান্য ম্যাচেও দেখা যাচ্ছে খা খা গ্যালারি। গতকাল দক্ষিণ আফ্রিকা-কানাডা ম্যাচে ১ লাখ ৩২ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামকে মরুভূমির মতো নির্জন মনে হচ্ছিল।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শকখরা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) অবশ্য ভিন্ন কথা বলছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবারের বিশ্বকাপের প্রথম দুই দিনের ৬ ম্যাচের দর্শকের একটা পরিসংখ্যান দিয়েছে। তাতে শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দর্শকের অনেক কমতি দেখা গেছে। ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) পাকিস্তান-নেদারল্যান্ডস উদ্বোধনী ম্যাচ দেখেছিলেন কেবল ৫০০ দর্শক। অথচ এই মাঠের দর্শক ধারণক্ষমতা ১০ হাজার। সেই হিসেবে মাত্র ৫ শতাংশ দর্শক এসেছিলেন। একই দিন বিকেলে ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনসে বসে দেখেছিলেন ১৫০৮০ দর্শক। ভারতের অন্যতম ঐতিহাসিক এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৬৬ হাজার।

বিশ্বকাপ শুরুর উদ্বোধনী দিনে রাতে যে ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচ হয়েছিল, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ছিল হাউসফুল। ৩২০০০ ধারণক্ষমতার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেদিন এসেছিলেন ২৮৭২৬ দর্শক। ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ দিনের আলোতে হলেও প্রায় ২৫ হাজার দর্শক খেলা দেখেছিলেন। সেদিন বিকেলে ওয়াংখেড়েতে ইংল্যান্ড-নেপাল ম্যাচ দেখেছিলেন ১৯৩৬৯ দর্শক। যাঁদের বেশির ভাগই ছিলেন নেপালি। লোকেশ বাম শেষ বলে ছক্কা মারলে নেপালিদের উৎসবের মাত্রাটা অন্য রকম হতো। শেষ পর্যন্ত সেই ম্যাচ ৪ রানে হেরেছিল।

৮ ফেব্রুয়ারি রাতে শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড ম্যাচে কলম্বোর প্রেমাদাসার গ্যালারিতে খেলা দেখেছিলেন ২৩৪২৯ দর্শক। যা প্রেমাদাসার দর্শক ধারণক্ষমতার প্রায় ৬৭ শতাংশ। বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে শ্রীলঙ্কার দর্শক আরও বেশি হওয়ার কথা ছিল। মাঠের অবস্থা যা-ই হোক, ডিজিটাল প্ল্যাটফর্মে ভক্ত-সমর্থকদের আনাগোনা অনেক বেড়েছে। প্রথম দুই দিনে ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখেছেন ৬৪ কোটি ৭০ লাখ দর্শক। যা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই দিনের তুলনায় ৫৩ শতাংশ বেড়েছে।

পূর্ণ সদস্যের দেশগুলোর বাইরের দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি দর্শক বেড়েছে বলে জানিয়েছে আইসিসি। রোববার ওয়াংখেড়েতে ইংল্যান্ড-নেপাল ম্যাচে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির ব্যবহারকারীদের সংখ্যা বেড়েছে ৪৪২ শতাংশ। সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপ দেখা দর্শকদের সংখ্যা ১৯৬ শতাংশ এবং ৪৯ শতাংশ বেড়েছে। ২০২৪ সাল থেকে আইসিসি অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ৮৩ শতাংশ বেড়েছে। একই সময়ে আইসিসির ওয়েবসাইট ব্যবহার করা দর্শকদের সংখ্যা বেড়েছে ১৬ শতাংশ।

৭ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত বিশ্বকাপের ১০ ম্যাচ হয়েছে। বিকেলে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১০ উইকেটে জিতে রেকর্ড বই তছনছ করে দিয়েছে নিউজিল্যান্ড। এখন কলম্বোর এসএসসিতে চলছে যুক্তরাষ্ট্র-পাকিস্তান ম্যাচ।

আইসিসির পাঠানো দুই দিনের ম্যাচের হিসেবে

ম্যাচ ভেন্যু ধারণক্ষমতা দর্শক উপস্থিতি শতাংশ

পাকিস্তান-নেদারল্যান্ডস এসএসসি ১০০০০ ৫০০ ৫

ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড ইডেন গার্ডেনস ৬৬০০০ ১৫০৮০ ২২.৮৫

ভারত-যুক্তরাষ্ট্র ওয়াংখেড়ে ৩২০০০ ২৮৭২৬ ৮৯.৭৭%

নিউজিল্যান্ড-আফগানিস্তান চিদাম্বরম ৩৮০০০ ২৪৯৯১ ৬৫.৭৭%

ইংল্যান্ড-নেপাল ওয়াংখেড়ে ৩২০০০ ১৯৩৬৯ ৬০.৫৩%

শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড প্রেমাদাসা ৩৫০০০ ২৩৪২৯ ৬৬.৯৪%

বিসিবিকে স্যালুট আসিফ নজরুলের

ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিসিবি দিল ২ কোটি টাকা

ভারতকে জবাব দেওয়া বড় সাফল্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি

আড়ালে বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপের গ্রুপ পরিবর্তনে রাজি ছিল জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড

নারী এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

‘ক্রিকেট ডিপ্লোমেসিতে বাংলাদেশ গোল্ড মেডেল পেয়েছে’

এক বিশ্বকাপে পাকিস্তানের হয়ে, আরেক বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলছেন এই ক্রিকেটার

পাকিস্তানের কাছে ভরাডুবির কথা আর মনে করতে চায় না অস্ট্রেলিয়া

১০ উইকেটের জয়ে নতুন করে ইতিহাস লিখল নিউজিল্যান্ড

পাকিস্তান ম্যাচের পর ভারতীয়দের হেনস্তার শিকার নেদারল্যান্ডসের ক্রিকেটার