হোম > খেলা > ফুটবল

রোনালদোর ‘নিজের ঢোল’ পেটানো নিয়ে কী বললেন মেসিদের কোচ

ক্রীড়া ডেস্ক    

ক্রিস্টিয়ানো রোনালদোর বক্তব্য নিয়ে কথা বলেছেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। ছবি: এএফপি

নিজের ঢোল নিজেই অনেক পিটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন, তাতে নিজের প্রশংসা তিনি চাইলে করতেই পারেন। নিজেকে নিজে সেরা বলতে গিয়ে বিদ্রুপেরও শিকার হয়েছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

রোনালদো গতকাল ৪০ বছর পূর্ণ করেছেন। ৪০ তম জন্মদিনের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম লা সেক্সটাকে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে পরিপূর্ণ ফুটবলারের স্বীকৃতি দিয়েছেন। হেড, ফ্রি-কিক, গতি—একজন পূর্ণ ফুটবলারের যে গুণ থাকা দরকার, সবটাই রয়েছে বলে দাবি পর্তুগিজ এই ফরোয়ার্ডের। বিবিসি ম্যাচ অব দ্য ডেতে রোনালদোর এমন দাবির ব্যাপারে জিজ্ঞেস করা হলে ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো কৌশলে উত্তর দিয়েছেন। মায়ামির প্রধান কোচ বলেন, ‘সেগুলো হলো মতামত। ক্রিস্টিয়ানোর প্রতি আমার শ্রদ্ধা আছে। তার মতামত নিয়ে বিশ্লেষণ করার ইচ্ছে আবার নেই। সে এমন কিছুই বিশ্বাস করে। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলা অসাধারণ এক যাত্রা। যেসব মুহূর্ত পেয়েছি এখানে, তাতে আমি কৃতজ্ঞ। নিজের দেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন আমি সব সময় দেখেছি।’

রোনালদো গতকাল ৪০ বছর পূর্ণ করেছেন। জন্মদিনের দুই দিন আগে (৩ ফেব্রুয়ারি) এএফসি চ্যাম্পিয়নস লিগে আল ওয়াসলের মুখোমুখি হয়েছিল আল নাসর। ‘বি’ গ্রুপের সেই ম্যাচে আল নাসর জিতেছিল ৪-০ গোলে। সেই ম্যাচে রোনালদো জোড়া গোল করে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে ভিন্ন রকম এক উদযাপন করেছেন। নতুন এই উদ্যাপনের সময় প্রথমে বিমান ওড়ার মতো ভঙ্গিতে হাত ওপরে তোলেন। পরবর্তীতে হাত নিচে নামিয়ে আনেন ৩৯ বছর বয়সী এই তারকা। সামাজিক মাধ্যমে তাঁর এই উদযাপনের ছবি এরই মধ্যে ভাইরাল।

প্রতিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত রোনালদোর গোল ৯২৩। হাজারতম গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখনো ৭৭ গোল পেছনে তিনি। আল নাসরের জার্সিতে ২০২৩ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ৮৯ ম্যাচে ৮১ গোল করেছেন। টানা ২৪ বছর প্রতিযোগিতামূলক ফুটবলে গোলের রেকর্ড রোনালদো এবারই আল নাসরের হয়ে করেছেন।

এত দিন পর মোস্তাফিজকে নিয়ে আইপিএল চেয়ারম্যানের বোধোদয়

তদন্ত চলাকালে বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ

এবার ভারতের বিপক্ষে প্রতিশোধ নিতে চায় বাংলাদেশ

অবশেষে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

আইপিএল খেলার অনুমতি না পেয়ে আদালতে লঙ্কান ক্রিকেটার

আর্জেন্টিনার বিরুদ্ধে ৩২৯ কোটি টাকা প্রতারণার অভিযোগ

বিশ্বকাপ দলে জায়গা অনিশ্চিত ইংলিশ মিডফিল্ডারের

ঢাকার দখলকৃত মাঠ পুনরুদ্ধার করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’

পাকিস্তান বোর্ডকে ধুয়ে দিলেন ইউনিস খান