হোম > খেলা > ফুটবল

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে অভিনন্দন জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

প্রথম ক্রীড়াবিদ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আমিনুল হক। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও গোলরক্ষক আজ শপথ নিয়েছেন। নবগঠিত বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমিনুল হককে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বিসিবি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়কের নেতৃত্ব বাংলাদেশের খেলাধুলার অনেক মানোন্নয়ন হবে বলে মনে করে দেশের ক্রিকেট বোর্ড। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমিনুল হকের মতো একজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতীয় ফুটবল দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। ক্রীড়াবিদদের বাস্তবতা, চ্যালেঞ্জ এবং আকাঙ্ক্ষা ভালোই বোঝেন তিনি।’

একজন ক্রীড়াবিদ হিসেবে তাঁর চিন্তাধারা দেশের খেলাধুলার উন্নয়নে অনেক কার্যকরী হবে বলে মনে করেন বুলবুল। বিসিবি সভাপতি বলেন, ‘একজন ক্রীড়াবিদ হিসেবে তার অভিজ্ঞতা খেলাধুলার উন্নয়নে ইতিবাচক প্রভাব রাখবে। বাংলাদেশে ক্রীড়াবিদদের জন্য অগ্রগতির সুযোগ নিশ্চিত করে সব স্তরে খেলাধুলার প্রসারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বিসিবি।

১৯৯৪ সাল থেকে ক্যারিয়ার শুরু করা আমিনুল পেশাদার ফুটবল খেলেছেন টানা ২০ বছর। বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ চক্রে।জাতীয় দলের হয়ে ২০০৩ সালে সাফ জিতেছেন তিনি। ২০১০ সালে এসএ গেমসে সোনা জয়ের পেছনে বাংলাদেশকে নেতৃত্ব দেন এই গোলরক্ষক।

এর আগে কোনো ক্রীড়াবিদই ক্রীড়ামন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে পারেননি। সাবেক ফুটবলার আরিফ খান জয় ক্রীড়া উপমন্ত্রী ছিলেন ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত।

সাকিব-মাশরাফির মামলাগুলো রাষ্ট্র দেখবে, বলছেন আমিনুল হক

আমিনুল হকের কাছে বিসিবি-বাফুফের প্রত্যাশা কী

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে জিম্বাবুয়ে

বার্গার খেয়ে অসুস্থ নিউজিল্যান্ডের ক্রিকেটার, সুপার এইটে কি খেলবেন

আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে বাদ অস্ট্রেলিয়া

ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে পাকিস্তান সরকারকে অধিনায়কদের চিঠি

পাকিস্তানের বাজে হারে ‘বর্জন সার্কাসের’ প্রভাব দেখছেন মাইকেল ক্লার্ক

আফগানদের বিদায় করে সুপার এইটে নিউজিল্যান্ড

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক