হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপের প্রস্তুতি সারতে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার বিশেষ ব্যবস্থা

ক্রীড়া ডেস্ক    

বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে গেছে উন্মাদনা। কোন দল, কোন খেলোয়াড় সেরা—তা নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে চলছে আলোচনা। বিশেষ করে বাংলাদেশে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলা দেখতে উন্মুখ হয়ে আছেন কোটি কোটি ফুটবলপ্রেমী। সেই আর্জেন্টিনা এবার বিশ্বকাপের আগে দুটি ম্যাচ খেলবে।

বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। ফুটবল মহাযজ্ঞ শুরুর আগমুহূর্তে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন লিওনেল মেসি-হুলিয়ান আলভারেজরা। হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে দুই দিনের বিরতি পাচ্ছে আর্জেন্টিনা। ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে হবে আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচ।

আর্জেন্টিনার সঙ্গে কোচ লিওনেল স্কালোনির চুক্তি আছে এ বছরের ৩০ মে পর্যন্ত। পরবর্তীতে তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করে ২০৩০ সাল পর্যন্ত করতেও পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। স্কালোনির জন্য তাই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার সময়সীমা ৩০ মে।

এবারই প্রথমবারের মতো হচ্ছে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ৩৯ দিনের ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে আর্জেন্টিনা। মেসিরা এরপর নিজেদের গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবেন টেক্সাসের এটিএন্ডটি স্টেডিয়ামে। ২২ ও ২৭ জুন অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে ২০২২ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ শেষে দীর্ঘ সাড়ে তিন বছর পর এবারই প্রথম কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। সবশেষ মার্চের আন্তর্জাতিক বিরতিতে মৌরিতানিয়া ও জাম্বিয়ার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। আফ্রিকার দুই দলের বিপক্ষেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপের অমোঘ টান বনাম উদ্বেগ

সেই দিয়াবাতের গোলে মোহামেডানকে হারিয়ে আবাহনীর প্রতিশোধ

বিতর্কিত রেফারিং নিয়ে বার্সেলোনার অভিযোগ

বিশ্বকাপে ম্যাচ অফিশিয়ালদের মধ্যে ব্রাজিল-আর্জেন্টাইনরাই সবচেয়ে বেশি

জয়ে বাছাই শেষ বাংলাদেশের

কলকাতার জয় ছিনিয়ে নেওয়া কে এই মুকুল চৌধুরী

রিশাদের দল জিতবে কবে

বাংলাদেশ সিরিজ শেষ নিউজিল্যান্ডের এই ক্রিকেটারের

হাইতি: ফুটবল যেখানে শান্তির ঠিকানা

পাকিস্তানে গেলেই বারুদ হয়ে যান রানা