হোম > খেলা > ক্রিকেট

পিএসএলে গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার, তামিম-রিশাদ যাবেন কবে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা ছেড়েছেন মোস্তাফিজ, রানা, শরীফুল ও ইমন। ছবি: ফেসবুক পেজ

দরজায় কড়া নাড়ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের পর্ব। লাহোর কালান্দার্স এবং হায়দরাবাদ কিংসমেনের ম্যাচ দিয়ে আগামী ২৬ মার্চ টুর্নামেন্ট শুরু হবে। পিএসএলে এবার দল পেয়েছেন সর্বোচ্চ ছয়জন বাংলাদেশি ক্রিকেটার। টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে প্রথম ধাপে ঢাকা ছেড়েছেন চার ক্রিকেটার।

পিএসএলে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন এবং তানজিদ হাসান তামিম। আজ সকালের একটি ফ্লাইটে প্রথম ধাপে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন মোস্তাফিজ, রানা, শরীফুল এবং ইমন। এমন একটি ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন রানা। তামিম এবং রিশাদ পাকিস্তানের বিমান উঠবেন আগামীকাল। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।

নিজেদের মাঠে আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এ জন্য পিএসএলে দল পাওয়া ৬ ক্রিকেটারের কাউকেই পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বিসিবি। টুর্নামেন্টটির জন্য রিশাদ, শরীফুল, রানা এবং তামিমকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। ইমনকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে ২১ এপ্রিল পর্যন্ত। অন্যদিকে মোস্তাফিজ অনাপত্তিপত্র পেয়েছেন দুই ভাগে। প্রথমে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত খেলতে পারবেন এই পেসার। এরপর ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দ্বিতীয় ধাপে পিএসএলে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাঁকে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে পিএসএলের সবশেষ দল পেয়েছেন তামিম। পেশোয়ার জালমির হয়ে খেলবেন এই বাঁ হাতি ওপেনার। সবার আগে দল পান মোস্তাফিজ। কাটার মাস্টারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে লাহোর কালান্দার্স। পরবর্তীতে নিলাম থেকে আরেক বাংলাদেশি ক্রিকেটার ইমনকে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি। রানাকে নেয় জালমি, রিশাদকে দলে টেনেছে নবাগত ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজ। নিলামের পর শরীফুলকে দলে নিয়েছে জালমি।

পাকিস্তান ম্যাচের আগে মাঠ নিয়ে বাংলাদেশের অভিযোগ

হামজা-শমিতদের কাছ থেকে শিখছেন বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্ডার

আইপিএলের সময় ‘বাড়তি সুবিধা’র গুঞ্জন উড়িয়ে দিলেন কোহলি

বিসিবির নতুন প্রধান নির্বাচক সুমন, কমিটিতে আরও আছেন যাঁরা

বিশ্বকাপ শেষে বদলে যাচ্ছে ফ্রান্সের কোচ

পিএসএল শুরুর আগেই বিদেশি ক্রিকেটারদের হুমকি দিল পাকিস্তানের এই সংগঠন

কারস্টেনের অভিযোগের পর নীরবতা ভাঙলেন পাকিস্তান বোর্ড প্রধান

ইউরোপ ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার

কোহলির বিশ্ব রেকর্ড ভেঙে দেওয়া পাকিস্তানি ক্রিকেটারই আইসিসির সেরা

বিশ্বকাপের আগে বাড়তি বিশ্রাম পাচ্ছেন না মেসি, কারণ কী