হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের ‘বন্ধু’ এখন ইংল্যান্ড, ‘পথের কাঁটা’ নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। এবার এই ইংল্যান্ডের ওপরই নির্ভর করছে পাকিস্তানের সেমিতে ওঠা। ছবি: ক্রিকইনফো

পাকিস্তান এখন খাদের কিনারায়। সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের সেমিফাইনালে ওঠা নির্ভর করছে ‘যদি-কিন্তু’র ওপর। কলম্বোর প্রেমাদাসায় গতকাল নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়ঘণ্টা বেজে গেছে। লঙ্কানরা বিদায় নেওয়ার পর এখন ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান।

কলম্বোর প্রেমাদাসায় শনিবার পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে সুপার এইট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির বাগড়ায় সুপার এইটের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ১ পয়েন্ট নিয়ে গতকাল নিউজিল্যান্ড কলম্বোর প্রেমাদাসায় খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। ৬১ রানের জয়ে ৩ পয়েন্টের পাশাপাশি ‍+৩.০৫ নেট রানরেট পেয়েছে কিউইরা। এদিকে গত পরশু পাল্লেকেলেতে ইংল্যান্ডের কাছে ২ উইকেটে হেরে যাওয়া পাকিস্তানের নেট রানরেট -০.৪৬১। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে ইংল্যান্ড। পাকিস্তানের নেট রানরেট মাইনাস হলেও সেমিতে ওঠা তাদের কাছে একেবারে অসম্ভব, তা কিন্তু নয়। ইংল্যান্ড-নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ দুটির ওপর নির্ভর করছে, সুপার এইটে দ্বিতীয় গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা সেমিতে উঠবে।

পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সমীকরণ

কলম্বোর প্রেমাদাসায় আগামীকাল মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ধরা যাক, এই ম্যাচে আগে ব্যাটিং করে ইংল্যান্ড ২০০ রান করল। জবাবে নিউজিল্যান্ড আটকে গেল ১৮০ রানেই। ২০ রানে হেরে গেলে কিউইদের নেট রানরেট হবে ‍+১.০২৫। ইংল্যান্ড তাতে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটের দ্বিতীয় গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠবে। তখন নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ৩। সে ক্ষেত্রে সেমিতে উঠতে হলে পাকিস্তানের ৫০ রানে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। ৩ পয়েন্ট পাওয়া পাকিস্তানের নেট রানরেট হবে ‍+১.০৩৩। পরশু পাল্লেকেলেতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান। সহজ করে বললে ইংল্যান্ড-নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা-পাকিস্তান দুই ম্যাচে জয় পরাজয়ের ব্যবধান ৭০ রান হলেই সেমিতে উঠবেন সালমান-বাবর আজমরা। রান তাড়ার ক্ষেত্রে যদি ইংল্যান্ড ১৫১ রানের লক্ষ্য তাড়া করে ১৭ ওভারে জেতে, একই লক্ষ্য পাকিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪.৪ ওভারে জিততে হবে।

কলম্বোর প্রেমাদাসায় গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচটা ছিল বাঁচা-মরার ম্যাচ। এই ম্যাচটা লঙ্কানরা জিতলে সেমিতে ওঠার সম্ভাবনা টিকে থাকত। ঘরের মাঠে দর্শকদের সমর্থন পেয়ে উজ্জীবিত শ্রীলঙ্কা এরপর পাকিস্তানকে হারিয়ে দিতেই পারত। টস হেরে আগে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। এমন পরিস্থিতিতে সপ্তম উইকেটে মিচেল স্যান্টনার ও কোল ম্যাকনকির ৪৭ বলে ৮৪ রানের জুটি গড়েন। তাতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করেছে নিউজিল্যান্ড। এরপর কিউইদের দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানরা পূর্ণ ২০ ওভার খেলে ৮ উইকেটে ১০৭ রানে আটকে যায় লঙ্কানরা।

দর্শকপূর্ণ স্টেডিয়ামে ৬১ রানে হেরে এক ম্যাচ আগেই শ্রীলঙ্কা সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। ম্যাচসেরা হয়েছেন রাচিন রবীন্দ্র। ২২ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩২ রান করেছেন। বোলিংয়ে ৪ ওভারে ২৭ রানে নিয়েছেন ৪ উইকেট।

যদি বৃষ্টির বাগড়ায় শ্রীলঙ্কা-পাকিস্তান, ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দুটির কোনো একটি পরিত্যক্ত হয়ে যায়, তাহলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠা হবে না। ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কাটবে কিউইরা। ৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড সুপার এইটের দ্বিতীয় গ্রুপ থেকে সেরা হয়ে সেমিতে উঠবে। তখন শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ কেবল নিয়মরক্ষার ম্যাচ হয়ে যাবে। আর নিউজিল্যান্ডের হারের পর যদি শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হয়, তখন পাকিস্তানের পয়েন্ট হবে ২।

মার্করাম-ঝড়ে আবারও দাপুটে জয় দক্ষিণ আফ্রিকার

রনির অলরাউন্ড নৈপুণ্যে তাসকিনদের উড়ন্ত জয়, মিরাজদের উড়িয়ে দিলেন শান্তরা

‘সাকিব মানুষ মারতে পারে না, মামলাটা খতিয়ে দেখা উচিত’

বগুড়ায় ‘সাকিব-সাকিব’ চিৎকার, বিসিবির পেজে পোস্ট

জিম্বাবুয়েকে হারাতে যুক্তরাষ্ট্র থেকে ‘বিশেষ অস্ত্র’ ব্যবহার ভারতের

চমকে ভরপুর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠল কারা

ব্যাটিংয়ের সময় কেন দর্শকদের দিকে তেড়ে গেলেন মিঠুন

জিম্বাবুয়ের কাছেও কি ধরা খাবে ভারত

‘রিয়াল মাদ্রিদের এই জয়টা বর্ণবাদের বিরুদ্ধেও জয়’

সমীকরণের মারপ্যাঁচ ছাড়িয়ে ভারত কি উঠতে পারবে সেমিফাইনালে