২০২৬ আইপিএলে দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতে টুর্নামেন্ট শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে নিজেদের তৃতীয় ম্যাচে হেরে যায় বেঙ্গালুরু। রাজস্থান রয়্যালসের কাছে ৬ উইকেটে হারে বেঙ্গালুরু। আজ নিজেদের চতুর্থ ম্যাচে বিরাট কোহলি-রজত পাতিদারের দলের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে মুখোমুখি হবেন ভারতীয় দুই তারকা রোহিত শর্মা ও কোহলি। যেখানে রোহিত খেলছেন মুম্বাইয়ের হয়ে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে মুম্বাই-বেঙ্গালুরু ম্যাচ।
মুম্বাই-বেঙ্গালুরু ম্যাচের আগে বিকেলে মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-গুজরাট টাইটান্স। আইপিএলের দুই ম্যাচের পাশাপাশি পিএসএলের ম্যাচও রয়েছে। ফুটবলে রয়েছে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ও ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।