হোম > খেলা > ক্রিকেট

পিএসএলে সেই পুরোনো দলে নাহিদ রানা, একই দলে ইমন-মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক    

এবারও পিএসএলে নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি। ছবি: ফেসবুক

২০২৫ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাহিদ রানাকে নিয়েছিল পেশোয়ার জালমি। যদিও তাঁকে বেঞ্চে বসিয়েই রেখেছিল পেশোয়ার। এবার নিলামে সেই একই ফ্র্যাঞ্চাইজি নিল বাংলাদেশের এই গতি তারকাকে। এই পিএসএলেই একই দলে খেলবেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন।

এবারই পিএসএলে প্রথমবারের মতো চালু হয়েছে নিলাম পদ্ধতি। বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হয়েছে নিলাম। রিশাদ হোসেন -মোস্তাফিজুর রহমানসহ প্রায় ৫০ বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছিলেন নিলামে। যাঁর মধ্যে মোস্তাফিজকে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে সরাসরি চুক্তিতে নিয়েছে লাহোর কালান্দার্স। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকা। আজ নিলামে নাহিদ রানাকে ভিত্তিমূল্য ৬০ লাখ রুপিতে নিয়েছে পেশোয়ার জালমি। সেই ভিত্তিমূল্য ৬০ লাখ রুপিতে ইমনকে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।

নিলাম থেকে আজ তিন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। রিশাদ হোসেনকে নিয়েছে টিম রাওয়ালপিন্ডি। ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ছিল রিশাদের ভিত্তিমূল্য। বাংলাদেশি লেগস্পিনারকে নিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে করাচি ও রাওয়ালপিন্ডির মধ্যে। শেষ পর্যন্ত তাঁকে নিয়েছে টিম রাওয়ালপিন্ডি। এবারই প্রথমবারের মতো দলটি পিএসএলে খেলছে। নিলাম থেকে রিশাদকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে নিয়েছে নবাগত এই ফ্র্যাঞ্চাইজি।

গত বছর পিএসএল অভিষেকে লাহোর কালান্দার্সের হয়ে ৭ ম্যাচে ৯.৩৩ ইকোনমিতে নিয়েছিলেন ১৩ উইকেট। লাহোরের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অনবদ্য অবদান রাখলেও তাঁকে ছেড়ে দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। নিলাম থেকে আজ বাংলাদেশের তারকা লেগস্পিনারকে নিয়েছে টিম রাওয়ালপিন্ডি।

২০২৬ পিএসএলে নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি ২ লাখ রুপির তালিকায় ছিলেন সাকিব, মুশফিকুর রহিম ও জাকির হাসান। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৮ লাখ টাকা। হাসান মাহমুদ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারীদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ রুপি (বাংলাদেশি ৪৮ লাখ টাকা)। ৬০ লাখ রুপি (২৬ লাখ টাকা) ভিত্তিমূল্যের তালিকায় ছিলেন সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদরা। তবে তাঁদের কেউই দল পাননি নিলামে।

বিদেশের ফ্র্যাঞ্চাইজিতে রিশাদ সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলছেন। ২০২৫-২৬ মৌসুমের বিগ ব্যাশে ১২ ম্যাচে ৭.৮২ ইকোনমিতে নিয়েছেন ১৫ উইকেট। অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি খেলেছেন হোবার্ট হারিকেনসের হয়ে। তাঁর দল হোবার্টের পথচলা থেমে গিয়েছিল চ্যালেঞ্জারে। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে এটা দ্বিতীয় কোয়ালিফায়ার নাম হলেও বিগ ব্যাশে এটার নাম চ্যালেঞ্জার।

ইংল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের দুইয়ে দুই

একটা এক্সটার্নাল ফোর্স অহেতুক ডিস্টার্ব করেছে: বিসিবি সভাপতি

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে বিমানভাড়া দেড় লাখ টাকার বেশি

সুপার ওভারে ম্যাচ মানেই আফগানিস্তানের ‘বেহাল দশা’

চার দিনেই তাহলে শেষ আফগানিস্তানের বিশ্বকাপ

আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

মেয়েদের বিপিএল শুরুর দিনক্ষণ জানাল বিসিবি

‘পাকিস্তানকে ছাড়া বিশ্বকাপ হবে, কিন্তু ভারতকে ছাড়া নয়’

ভারত ম্যাচের সেই দুঃসহ স্মৃতি কি মনে পড়ছে আফগান এই ক্রিকেটারের

প্রতিশোধ নিতে দেড় বছরের অপেক্ষায় ছিল আফগানিস্তান, কিন্তু…