হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে এবার কী বলছেন ফিফা প্রেসিডেন্ট

ক্রীড়া ডেস্ক    

ইরান বিশ্বকাপে খেলবে বলে আশা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টাপাল্টি হামলা এখনো চলছে। এক মাস ধরে চলমান যুদ্ধে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটার সমাধান এখনো হয়নি। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো একেকবার একেক রকম কথা বলছেন।

যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল অবস্থার মধ্যে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো এ মাসের মাঝামাঝি ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। সরাসরি ইরানের নাম না বললেও তিনি জানিয়েছিলেন, সবকিছু সূচি অনুযায়ী হবে। এবার তাঁর বক্তব্য, ইরান বিশ্বকাপে খেলবেই। মেক্সিকোর এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘ইরান ফুটবল-পাগল দেশ। তারা মাঠের খেলায় বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমরা চাই তারা খেলুক। তারা বিশ্বকাপে খেলবেই। এখানে কোনো পরিকল্পনা ‘বি’, ‘সি’ বা ‘ডি’ নেই। এটাই পরিকল্পনা ‘এ’।’

এবারের বিশ্বকাপ ফুটবলে ইরানের তিন ম্যাচের দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে হবে। লস অ্যাঞ্জেলেসে প্রবাসী ইরানি বেশি থাকায় মাঠের ভেতরে ও বাইরে বড় ধরনের রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। সে কারণেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে কথাবার্তা বেশি হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের আরেক আয়োজক মেক্সিকোতে খেলতে চাচ্ছে ইরান।

ইনফান্তিনো মেনে নিচ্ছেন বাস্তবতাও। একই সঙ্গে তিনি নিশ্চিত করতে যান ইরান যেন সর্বোত্তম পরিবেশে এবারের বিশ্বকাপে খেলতে পারে। ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বাস্তব জগতে বাস করি। জানি পরিস্থিতি খুবই জটিল। কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। নিশ্চিত করার চেষ্টা করছি যেন ইরান এই বিশ্বকাপে সর্বোত্তম পরিবেশে খেলতে পারে।’

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে একেক সময় একেক কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একবার তিনি জানিয়েছেন, বিশ্বকাপে ইরান খেলবে কি খেলবে না, সে ব্যাপারে তাঁর কোনো মাথাব্যথা নেই। আরেকবার তিনি তাদের বিশ্বকাপে অংশ নিতে বলছেন। এ ব্যাপারে (বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ) ট্রাম্পের সঙ্গে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর কথাও হয়েছিল। পরবর্তীকালে ট্রাম্প ইরানকে বিশ্বকাপ থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। ইরান ফুটবল ফেডারেশনও ট্রাম্পকে ইঙ্গিত করে একের পর এক বক্তব্য দিচ্ছে।

কদিন আগে শোনা গিয়েছিল, ফিফার সঙ্গে আলোচনা করে ইরান বিশ্বকাপের ভেন্যু বদলাচ্ছে। এখন বিশ্বকাপে ইরান অংশ নেয় কি না, সেটা সময়ই বলে দেবে। এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে। গ্রুপ পর্বে বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ডের গ্রুপে পড়েছে ইরান।

নাসিম শাহকে বাঁচিয়ে দিয়েছেন পিসিবি সভাপতি, দাবি পাকিস্তানি ক্রিকেটারের

মোস্তাফিজের সতীর্থকে শাস্তি দিল পাকিস্তান বোর্ড

আইপিএলে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে আংটি হারালেন এক ভক্ত

বাংলাদেশ-সিঙ্গাপুর: এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

রিজভীর কাছে কোন ক্রিকেটার এসেছিলেন বিএনপির এমপি হতে

সিঙ্গাপুরের বিপক্ষে ফিরলেন মোরসালিন, গোলকিপিংয়ে পরিবর্তন

‘হামজার কারণে বাংলাদেশের সঙ্গে খেলতে রাজি হয়েছে ভিয়েতনাম’

বিগ ব্যাশের বর্ষসেরার মনোনয়ন পেলেন রিশাদ

হারের বৃত্তে ঘানা, বিশ্বকাপের আগে চাকরি হারালেন কোচ

সিঙ্গাপুরের সংবাদমাধ্যমে কেমন গুরুত্ব পাচ্ছেন হামজারা